….✍শুভজিৎ চক্রবর্তী
নির্বিঘ্ন ঘন্টার সুরে বাজিয়া
উঠে কালের সেই ডঙ্কা,
সুরে ,ছন্দে নিহিত রয়েছে,
সময়ের সেই পালা,
সময়ের ধারা উদীত সেই আলো,
আলোর দাড়া উদিত সেই
কাল ছন্দে গড়িয়া উঠে,
সেই "বীরের স্মৃতি"।।
কালের কালক্রমে নিহিত
সেই দুষকৃষ্ট ব্রিটিশ,
ব্রিটিশের অন্ধকারে মহীয়ান
সেই ভারত,
ভারতের দ্বারে বসিয়া সে আলো,
ঝলসিয়ে উঠিল কোথাও কোথাও,
কালের কাল ক্রমে মুক্ত আজ দেশ;
কালের চক্রাকারে অজেয় হোক এ দেশ ,
এদেশের মাটি, মৃত্তিকা ঝলসিয়ে উঠুক গন্ধে,
রূপে-রসে সৌন্দর্যে
শ্যামল মায়ের সৌন্দর্যময়
মুখের হোক আগমন,
আগমনের ডঙ্কায় বাজিয়া উঠুক,
বলিয়া উঠোরে, ভারত মাতার জয়, ভারত মাতার জয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন