চিরকুট

….✍-চয়ন


ঠিকানা লিখে নিলাম চিরকুটে,

বেখেয়ালি হয়ে আজ বেরিয়েছি,

তোমার মনের দরজা খোলা রেখো,

কোনো এক সন্ধ্যায় তোমার দুয়ারে,

মালতী হয়ে আমি উঠবো ফুটে!!


তুমি মালি হয়ে এসো,

সকাল বিকেল থেকো ক্ষানিকটা সময়,

শেষ বেলায় হতে পারে দেখা।

তুমি চাইবে ফেরার পানে, 

সূর্যাস্ত নামবে মনোদিগন্তে,

আমিও মিশে যাবো আঁধারে,

নতুন ভোরেই আমার পানে,

মালি হয়ে আবার আসবে তো সখা?


তোমার আমার এই ভাবের আলাপন,

হঠাৎ ভেসে আসা সেই চিরকুট,

আজ তাতে লেখা চার লাইনের নিস্বন। 

হাতে নিতেই তোমার চোখে এলো জল,

নির্বাক তুমি বিদায় চাইলে!

আমিও মৃদু হেসে দিলেম সম্মতি, 

ফিরে যেতেই শুধালাম,

যত্নে রেখো সখা এই চিরকুট, 

চার লাইনে লিখে দিলেম তোমায়,

মালির দুয়ারে এভাবেই,

মালতী আবার ফুটুক।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন