….✍সৌরভ শীল
নারীকে আর হেয় নয়!
তিলে তিলে আর যে কত সয়।
এবার জবাব দিতে নেমেছি পথে;
তাইতো প্রতিবাদী সুর গাইছি একসাথে।
তাই নারীকে আর হেয় নয়!
রেখো না বন্দিনী করে বদ্ধ কারাগারে;
জবাব দেবে সময়ের পরে।
সময়ের চাকা ঘুরবে এবার;
ঘুমন্ত যারা চক্ষু খুলবে সবার।
তাই নারীকে আর আঘাত নয়!
আধুনিকতার একুশ শতকে এলে;
মর্ডান কাকে বলে তাও ভুলে গেলে।
এবার পাল্লা দিয়ে জয়ী হবে;
তারাও আজ আকাশ ছুঁবে।
এ যুগের ইতিহাসে নারীও অমর রবে।
এসব দেখে কি আধুনিক হই,
এ কোন মানসিকতা বিবেক কী কই?
নরপিশাচ তুমি মাংসপিণ্ড ভক্ষণ করিবে কত;
দশভূজা রূপে নারী আসবে শত শত!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন