ধর্ম

….✍আমিনুল ইসলাম

ধর্ম তুমি চরম সঙ্কটে,

হিন্দু আর মুসলমানে।

তোমায় নিয়ে বিভেদ কেন ,

ভাইয়ে ভাইয়ে।

কেউ ডাকে আল্লাহ,কেউ বা ভগবান।

কেউ পড়ে গীতা, কেউ বা কোরআন।

ধর্ম নিয়ে লড়াই করে,

মনুষ্যত্ব গেল চলে।

তাই সেই আশাতেই কাটাই দিন।

কবে আসবে সেই মিলনের দিন।

ধর্ম পড়ে রবে, মনুষ্যত্ব যাবে এগিয়ে।

একাকার হবো আমরা মানুষ রুপে।

হৈ চৈ করবো সবাই মিলে,

পূজা কিংবা ঈদে।

একই থালাতে খাবো আমরা,

একই সাথে চলবো।

ধর্ম হবে যার যার, মনুষ্যত্ব হবে সবার।

আশায় আছি থাকবে না বিভেদ,

ভাইয়ে ভাইয়ে।

হিন্দু মুসলিম মিলে জয় করবো গোটা বিশ্বটাকে।

তাই ভারত সেই আশাতেই কাটায় দিন।

কবে আসবে সেই মিলনের দিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন