….✍প্রিয়াঙ্কা সেন
কত যে স্বপ্ন ছিল,দেশ-দেশান্তরে উড়ে বেড়াবো।
দেখিয়ে দিল বিষের বিষ,
ভালো সেঁজে গ্রাস করে নিল পুরো পৃথিবী।
সময়ের সাথে রং বদলায়,
অবুঝ প্রাণী বুঝেনি গো রং বেরং ভান্ড ।
কে বা জানে মৃদু মৃদু বাতাসের সাথে বিষ।
সাত সমুদ্র তেরো নদী পার করে পাড়ি দিল করোনা মহামারী,
ইংরেজদের মতো রাজত্ব করে নিল পুরাটা দেশ,
চলছে তান্ডব, প্রত্যেকটি রাজ্য, জেলাতে।
ওরা কাজ করে
দেশ, দেশান্তরে, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের ,
মুম্বাই, গুজরাট, কলকাতা, সমুদ্র নদীর তীরে ঘাটে ঘাটে।
তাদের মাথায় নামলো ঘন অন্ধকার,
মহামারী ছিনিয়ে নিল কাজ কর্ম,
দিকভ্রান্ত পথিকের মতো এদিক,ওদিক ঘুরে বেড়ায়।
কত যে প্রাণ কেড়ে নিল গণনা নেই,
চলছে প্রাণে ভয় এর সাগর,
ডক্টর, নার্স নিজের জীবন উৎসর্গ করে চালিয়ে যাচ্ছে সমাজ সেবা।
দেখা নেই শেষ যাত্রায় প্রিয়জনের সাথে,
দেশ দেশান্তরে চলছে রক্ত বন্যা।
ভিন দেশে থাকতে না পেরে নিজ দেশে পারি,
কত যে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল, রেল, বাসের চাকায়।
কত যে মা সন্তান হারা,হাজারো নিস্পাপ পিতৃ হারা,
ঘরে নেই রোজগার,
পেটে নেই অন্ন,
চারিদিকে ক্ষুধার্থ হাহাকার,
পেটের তাগিদে পথের দিকে ছুটছে বিপুল জনতা।
নানা পথে, নানা দলে,
নানা কাজের সন্ধানে,
দিন আনে দিন খায়,
যুগ যুগান্তরে হতে নিত্য প্রয়োজনের জীবন মরণে,
ওরা চিরকাল টানে দাড়, ধরে থাকে হাল,
কেউ বুঝেনা তাদের কষ্ট, চলছে সংগ্রাম,।
তারা সহ্য করছে সমাজের অত্যাচার।
ওরা মাঠে বীজ বোনে,পাকা ধান কাটে,।
ভোগ করতে পারছেনা নায্য অধিকার,
তারা সমাজপতিদের নিকট লাঞ্ছিত,
অবহেলিত আজ সকল শ্রমিক সম্প্রদায়,
নায্য অধিকার থেকে বঞ্চিত,।
রাজছত্র ভেঙে পড়ে রনডঙ্কা,
শব্দ নাহি তুলে।
সবল হয়েও বুঝি আজ তারা দুর্বল,
সমাজে উঁচু হয়েও যেন কত নিচু।
এই আসল-নকল দুনিয়াতে হারিয়ে গেছে মানুষের মানবিকতা,
রাক্ষসী দুনিয়াতে রয়ে গেছে নকলের ঠাই।
কবে বুঝতে পারবে ভালো মন্দ কথা।
সমাজপতিরা করছে তাদের কেবলই শোষন,
এটাই যেনো অধিপতিদের বেশ,ভূষণ।
ওরে সমাজপতি, তোরা ভেবে দেখ আজ তাদের উপর নির্ভর করছে গোটা দেশ।
তারাই সমাজের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সেবক,
শত,শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে,ওরা তখনও কাজ করে ।
জাগো সমাজপতিরা জাগো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন