….✍মনিকা বিশ্বাস
আমাদের এই ছোট গ্রামে,
আঁকা বাঁকা মাটির পথে,
চারপাশে গাছেদের সারি।
মাটির পথগুলি ধুলায় মাখা,
আমাদের এই ছোট ঘরবাড়ি।
গাছে গাছে ময়না টিয়ে,
আরো কতধরনের পাখি।
সবসময় গাছে বসে
করে শুধু ডাকাডাকি।
আমাদের এই ছোট গ্রামে
মাটিগুলিতে কতধরনের সোনার ধান,
বড় বড় পাহাড়েতে রয়েছে জুম।
কৃষকের চোখে মুখে
আনন্দ উল্লাসে ভরে দেয় ভালোবাসার চুম।
এইভাবে সুখ দুঃখ সব নিয়ে
তারা মিলেমিশে এক সাথে
থাকে সারামাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন