….✍সংগীতা দেব
নারী তুমি ঘরে সহনশীল হও।
ঘরের বাইরে তুমি নত শির রও।
অন্যায় অবিচার সহ্য করেও
তুমি মুখ চেপে রও।
প্রতিবাদী স্পর্ধা তোমার
সমাজের চক্ষুশূল!
নারী সন্মান ঠুনকো
কাচের মতো স্পষ্ট
এই ভেবে সমাজ কালি ছিটকে,
কুৎসায় দাগায় তোমার চরিত্র!
কাচের গায়ে কালি কুৎসা
সহজেই চোখে বিচার্য।
বিচারপতির হয়না অভাব
নিজে পাপী হয়েও,
তবু অন্যের পাপ মাপো!
নারী তুমি শুধু দিয়েই যাবে
এই যে করেছে সমাজ বিধান।
তোমার থেকে শুধু নেবো নারী
এই আমাদের অধিকার।
তোমার উদারতা মহানতার গুন,
আমরাই লুটি তবুও ছোটো বলি।
এইতো সমাজ বিধিতে নিয়ম!
মূর্খ সমাজরীতির প্রতি নারী,
প্রতিবাদী আওয়াজে রও
নয়তো নিপিড়িত ভবিষ্যত হও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন