তোমার ছায়ার কাছে

✒️শ্রী জনার্দন

তোমায় দেখলে এই খরা বুকে নদী বয়ে যায়,
আকাশের একরত্তি মেঘ থেকে বৃষ্টি নেমে আসে;
আমার পৃথিবী হয়ে উঠে শস‍্যশ‍্যামলা,
নবান্ন উৎসব হয় কৃষকের ঘরে ঘরে।

তাইতো তুমি আসবে বলে,
আমি সকাল থেকে সন্ধ‍্যে পযর্ন্ত প্রহর গুনতে থাকি;
এক পলক দেখার জন‍্যে ব‍্যাকুল হয়ে পড়ি;
নির্ঘুম রাত কাটাই এক অজানা উন্মাদনায়।

যেদিন তুমি আসলে অপরূপা হয়ে,
আমি হারিয়ে যাই নি, তুমিও না;
এই সবুজের অন্দরমহলে তোমার শরীর থেকে নির্গত হওয়া সুঘ্রাণ,
আমি শুধু তোমার ছায়ার কাছে আলো হয়ে দেখেছি।

আধুনিকতার বুকে কান পেতে দ‍্যাখো,
গোপন অধ‍্যায় বলতে কি কিছু আছে?
যা কিছু আছে সবই সন্ধ‍্যার মেঘমালায় উজাড় করে দেওয়া একটা পরিচ্ছদ ;
সূর্যের আলোতেই সবকিছু স্পষ্ট হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন