✍️পাপিয়া দাস
স্বাধীনতা পেয়েছি
বহু লড়াইয়ের পর,
দেশহিতের সংগ্রামে জয়ের পর
বেঁধেছি মোরা সুখের ঘর।
আমরা এখন স্বাধীন নাগরিক
চলি স্ব -ইচ্ছায়,
ভীতু হয়ে বসে থাকিনা,
বসে থাকি নাগো লজ্জায়।
ছেলেমেয়ে সকলেই সমানাধিকার
উজ্জ্বল করছে দেশের নাম
স্বাধীনতার পূর্বে ছিলাম মোরা
ইংরেজ ফিরঙ্গীদের গোলাম।
প্রায় দু'শ বছরের হস্তক্ষেপ
মোদের ভারতবর্ষে,
এখন আমরা মুক্ত
স্বাধীনতা মোদের শীর্ষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন