✍️মনীষা গুপ্ত পাল
চোখে তোমার স্বপ্ন ধরো
ওষ্ঠে ধরো স্লোগান ।
হে বীর, তোমার প্রিয় মাতৃভূমি গাহে তোমারই জয়গান।
গর্জে ওঠো ! শৃংখল খোল!
অবারিত করো দ্বার ।
মুক্তির স্বাদ পেতে হলে-
বিদ্রোহের আগুন জ্বালো বারবার।
তোমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীনতা নাও ছিনিয়ে।
নবীনের দাও সাহস, করো বরণ। করো মুক্তির মন্ত্র উচ্চারণ !
এসো হে বীর,পণ করো সবে
একদিন জয় তোমারই হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন