আয়না


                     ✍️সীমা দাস

সে রোজ আয়না দেখে,
সবার মত করেই,
রোজকার একই প্রতিবিম্ব।
আজও দেখেছে,
বারবার প্রতিবার।
এক অবাক কাণ্ড,
তার মুখটি আয়নায় 
অবিকল ছবি আঁকে।
ওরাও দেখেছে আয়না,
তার মতই রোজ দেখে।
কখনো তার গা ঘেঁষে,
আবার কখনো পেছন থেকে।
অবাক করার মত,
এক অদ্ভুত ঘটনা।
প্রত্যেকবার আয়নায়,
তার চেহারাটা যেনো স্পষ্ট।
দেখলেই মনে হয়,
ফুরফুরে এক জীবন্ত ছবি।
কিন্তু ওদের বেলায়,
চিত্রটি সম্পূর্ণ আলাদা রকমের।
ছবিগুলি কেমন ঘোলাটে,
আবছা অসম্পূর্ণ দেখায়।
মনে হয় ওদের চোখমুখের সামনে,
অচেনা ছাইভরা চাদর লেপ্টে আছে।
হতে পারে আয়নার ভুল,
না হয় রহস্যে ঘেরা আয়না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন