নারী তুমি আজও স্বাধীন


                 ✍️দিপীকা চক্রবর্ত্তী

যে মেয়েটি স্কুলের বদলে
যাচ্ছে লোকের ঘরে,
কাপড় কাঁচেছে, বাসন মাঝছে
পাচ্ছে অপবাদের হাঁড়ি
অবাধে হচ্ছ নারী ধর্ষণ
সকলের মুখ বন্ধ।
সবাই দেখছে,সবাই জানছে
তবুও চোখ থেকেও আজ অন্ধ।
ছোট বেলায় বাবার কোলে
বড়ো হয়ে পরের ঘর,
বৃদ্ধ বয়সে সন্তানের অধীন--
হে নারী! তুমি কি আজ ও স্বাধীন?
পেটের দায়ে হাট বাজারে
নারী! তুমি আজ ও ঘুরছ দ্বারে দ্বারে
ডর ভয় আজ করে উপেক্ষা
সুদিন ফিরে পাবার অপেক্ষা--
বিশ্ব দরবারে যুদ্ধ জয় করে--
নারী! তুমি আজ পরাধীন হয়েও স্বাধীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন