✍️ সুশীল দাস
না দেখা যায়, না ছোঁয়া যায়
স্বাধীনতা অনুভবের বিষয়।
স্বাধীনতা একক নয়
স্বাধীনতা ভিন্ন রকমের হয়।
একের থেকে স্বাধীনতা লাভ-ই সমগ্র স্বাধীনতার প্রাপ্তি নয়।
কর্মে স্বাধীনতা হীনতায়
মানুষ অলস দায়িত্বহীন হয়।
ভেজালে পড়ার ভয় মানুষের
কর্মোদ্যোগ ও নিষ্ঠার করে ক্ষয়।
সবার স্বাধীন দেশে বাস
অথচ স্বাধীনতার নাই আশ।
সবাই বলে সরকার নাকি
স্বাধীনতা নিচ্ছে কেরে,
সরকারও স্বাধীনতার লাগি
দিশেহারা হয়ে ঘোরে ফিরে।
আবার শুনি পুলিশ নাকি
করছে স্বাধীনতার হরণ
পুলিশেও স্বাধীনতা খুইয়ে
ধরেন কত চরণ।
অফিস আদালত স্কুল কলেজ
সব স্বাধীনতা হীনতায় ভোগে
এমনি করিয়া ভারত আমার
কাবু হয়েছে কঠিন রোগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন