✍️ রুপালী রায়
স্বাধীন হয়েও হলাম না ভাই
হলাম শুধুই নামে ।
বুঝলে মশাই-
স্বাধীনতাটা ভীষণ দামী ,
বিক্রি হয় চড়া দামে ।
ছয় বছরের আসরফ আলী ,
বই ছেড়েছে সেই কবে
বাবার সাথে কয়লা কুড়োয় ,
তার বইয়েতে স্বাধীনতার,,,
দাঁড়ায় কিরূপ মানে ?
স্বাধীনতা দিবস ঠিক কোন তারিখে
আদৌ কি তারা জানে ?
সেই মেয়েটার বয়স কত
দশ কিংবা বারো হবে ,
জন্ম যাদের-
ফুটপাথ কিংবা নর্দমার পাশে ,
সে তো আজও জানেও না
স্বাধীনতা দিবস ঠিক কবে ?
তাদের বইয়ে স্বাধীনতার,
সংজ্ঞাটা ঠিক কিরূপ হবে ?
যে ছেলেটার বস্তা কাঁধে ,
খালি পায়ে-মাঠে-ঘাটে ,
স্কুলে যাওয়ার বয়স যখন
খিদের জ্বালায় বেজায় ছুঁটে ।
তারা তো জানেও না
স্বাধীনতার ফুল কি আদৌ কখনো ফোটে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন