✍️ পূজা মজুমদার
ক্রাশ খাবো কি করে?
আমি যে রাস্তার ধারে
অভুক্ত শিশুদের
দেখতে পাই!
ক্রাশ খাবো কি করে?
রক্তাক্ত দেহকে লাশে
পরিনত হতে যে
দেখতে পাই!
ক্রাশ খাবো কি করে?
আমি যে আঁচলখানা
বৃদ্ধাশ্রমে
দেখতে পাই!
ক্রাশ খাবো কি করে?
আমি যে বড়বাবুদের পা
মজুরদের মাথায়
দেখতে পাই!
ক্রাশ খাবো কি করে?
আমি যে নারীর কান্না
শুনতে পাই!
ক্রাশ খাবো কি করে?
আমি যে দেখছি
নগ্ন দেহ খুঁজছে
তার বস্ত্র!
ক্রাশ খাবো কি করে?
বর্তমানের দুর্গা এিশূল ধরতে
পাচ্ছে যে কষ্ট!
ভাই বোনেরা! তোমরাই খাও
একে অপরের উপর ক্রাশ ;
আমি বরং দেখি
সর্বকালের সর্বনাশ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন