✍️রুবেল হোসেন
চার দেওয়ালের বন্দী খানায়
যেই না রিমোট হাতে বসি
টিভিটা অন করলেই
রিমোট-টা কার হাতে থাকবে
এ নিয়ে মারামারি ক্ষতবিক্ষত ঝগড়া সৃষ্টি।
মাছের বড় মাথা খানা
যেই না খাবো ভান করি
মা ভাইয়ের জন্য সরিয়ে বলে---
এতে কিন্তু দিবি না দৃষ্টি।
ওই সময়টায় রেগে বলি খাওয়াও ওরে মা
তোমার ছেলে চাকরি করে, ভাত দেবে না, মা...
যতই হোক রাগারাগি
হোক যতই খুনসুটি
শেষ পর্যন্ত বলতে চাই
ভাই রে, তোকে আমি খুব ভালোবাসি।
এই রাখীর পূণ্য লগনে
তোর হাতটা না পেলে
আমি তখন অসহায় হয়ে যাই।
চিরজীবন ঘিরে ভাইয়া তোকে যেন পাই,
তোর হাতে রাখী বেঁধে কাটিয়ে যেতে চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন