রাখী পূর্ণিমা

     ✍️প্রিয়াংকা শীল।
দাদা জানো, আজ যে রাখীপূর্ণিমা গো...
তুমি কি আসবে না --
আমার হাত থেকে রাখী পড়তে।
আমি যে সকাল থেকে বসে আছি রাখী নিয়ে-
তোমাকে রাখী পড়াব ভেবে।
দাদা , তুমি কি শুনতে পাচ্ছো-
আমার রাখী যে তোমাকে ডাকছে,  
তোমার হাতে বসার জন্য উৎসুক হয়ে উঠেছে।
আজ একটি বছর পর হয়ে গেল, 
তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে।
জানি তুমি আর কোনদিনই ফিরে আসবে না, 
আমার হাত থেকে রাখী পড়বে না, 
কিন্তু,  আমার মন যে একথা বোঝে না।
আমার রাখী টা যে আজও তোমাকেই খুঁজে বেড়ায়,
শুধু তোমার হাতে বসার আশায়।
তুমি কোনদিনও আর ফিরবে না-
কিন্তু, একথা যে আমার রাখী বোঝে না।
সে যে আজও শুধু তোমার কাছে যেতে চায়।
শুধু তোমার হাতেই বসতে চায়।
জানো দাদা , আজ নিজেকে বড্ড একা লাগছে -
আজকের দিনে সবাই ভাইয়ের হাতে রাখী পড়ায়
ভাইয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে -
ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে ।
তাহলে আমার সাথেই কেন এমন হল ?
কেন কেড়ে নিল তোমাকে আমার কাছে থেকে? 
কি দোষ ছিল আমাদের?
বোনের দেওয়া রাখী নাকি-
ভাইকে রক্ষা করে সকল বিপদ থেকে, 
কিন্তু আমার রাখী যে পারল না --
যুদ্ধক্ষেত্রে রক্ষা করতে তোমায়।
কিন্তু,  তুমি আমার সাথে ছিলে সব অবসথায়,
আমাকে রক্ষা করেছ সর্বদাই।
আমার রাখী থাকবে সর্বদাই--
শুধু তোমার আসার অপেক্ষায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন