✒️কবিতা সাহা
নিজের বোন ঘরের লক্ষ্মী, পরিবারের সম্মান।
আর অন্যের বোনকে বাসে-ট্রেনে করছো অপমান ।
নিজের বোনকে কেউ খারাপ বললে, তাকে দিচ্ছ গালাগাল,
আর পরের বোনকে সর্টড্রেসে দেখে, ডাকছো তুমি মাল ।
নিজের বোনকে দিয়েছো তুমি
স্বাধীনভাবে বাঁচার অধিকার,
তাহলে পরের বোনকে কেন হতে হচ্ছে?
মাঝরাতে ধর্ষণের শিকার !
নিজের বোন তোমায় রাখী পড়ালো বলে তুমি এখন তার রক্ষক,
অন্যের বোন তোমাকে রাখী বাঁধে নি,
তাই বলেই বুঝি তুমি তার ভক্ষক?
স্কুল জীবনের শপথবাক্যটাও কি
ভুলে গেছো তুমি আজ?
মেয়েদের বদনাম করে নিজেকে কি ভাবছো?
তুমিই মহারাজ!
পরিবর্তন করো মানসিকতা,
বদলাও নিজের সোচ,
কাল তোমার বোনের সাথেও এমন হতে পারে,
যা তুমি অন্যের বোনের সাথে করছো রোজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন