রাখীবন্ধন

            👉সুমিতা স্মৃতি

হৃদয় মাঝে জাগে আজ ভালোবাসার স্পন্দন। 
চল আমরা সবাই মিলে পালন  করি রাখীবন্ধন।। 
 
শ্রাবনী পূর্ণিমায় পালিত হয় এই উৎসব। 
আমাদের দেশে ধুমধামে পালিত হয় এই উৎসব।। 

চল আজ সব ভেদাভেদ ভুলে হই ঐক্যবদ্ধ। 
জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একসূত্রে হই আবদ্ধ।। 

এই উৎসব নয়কো শুধু ভাইবোনের প্রীতির বন্ধন। 
এর দ্বারা গড়ে উঠে বিশ্বভ্রাতৃত্বের বন্ধন।। 

রাখীবন্ধন উৎসব দূর করে সব ভেদাভেদ। 
এর দ্বারা হিন্দু মুসলিমের মিঠে যায় সব বিভেদ।। 

ছিড়ে জাতিভেদের বন্ধন আজি এই শুভদিনে। 
চল সবাই আবদ্ধ হই ভ্রাতৃত্বের বন্ধনে।। 

চল আজ এই শুভদিনে দূর করি দরিদ্রের ক্রন্দন। 
চল আজ শুভ উদ্যোগ নিয়ে পালন করি রাখি বন্ধন।। 

ভুলে আজ সব দ্বিধা ভয়, দূর করে উচু-নীচু সংশয়। 
সবাই মিলে গড়ে তুলি ভ্রাতৃত্বের পরিচয়।। 

ভুলে সব সাম্প্রদায়িক দাঙ্গা, ভুলে মান অভিমান। 
শুভ চিত্তে রাখী বন্ধন উৎসবে সবাই করি যোগদান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন