✍️নিকিতা দত্ত।
রাখী, পবিত্রতা পূর্ণ একটা স্নেহের উপঢৌকন। রাখীবন্ধন মানেই ভাইয়েরা তাদের বোনেদের রক্ষার প্রতিশ্রুতি দেয় বোনেদের হাত দিয়ে নিজেদের কব্জি তে রাখী বেঁধে...।
আমাদের রবি ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ তথা সমগ্র ভারতবাসীদের একসুতোয় বেঁধে রাখতে প্রথম রাখীবন্ধন উৎসব পালন করেছিলেন।
রাখিবন্ধন এর কথা বলতেই মনে পড়ে যায় সেই ক্যাডবেরীর বিজ্ঞাপন টার কথা।
বোনটা বলছে, " আমি নিজের রক্ষা নিজেই করতে পারি"। ভাই বলছে, " তাহলে তুই প্রতিবছর আমার হাতে রাখী বাঁধিস কেন?"
বোন তখন উল্টে জবাব দিচ্ছে, " তুই ও বা প্রতিবছর নিজের পকেটমানি বাঁচিয়ে আমার জন্য ক্যাডবেরী সেলিব্রেশন নিয়ে আসিস কেন?"
ব্যস্, রাখীবন্ধনের দিনে এই খুনশুটি পূর্ণ দুষ্টু মিষ্টি সম্পর্কের আনন্দটাই তো আমরা সবাই চাই আমাদের এই একঘেয়ে জীবনে।
রাখীবন্ধনের পবিত্র তিথিতে রাখীটাকে শুধু একটা সুতো না ভেবে এর যদি যথার্থ মর্যাদা দেওয়া হয় আর শুধু নিজের বোন ই নয়, অপরের বোনদেরও রক্ষার দায়িত্ব নেওয়ার শপথটা যদি সব দাদা,ভাইয়েরা নিয়ে থাকে, তবেই এই উৎসবের তাৎপর্য পূর্ণতা পাবে।
তবেই সমাজের কোনো বোনকে নির্যাতিতা বা অপয়া হতে হবে না...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন