✍️ সুঝর্নিতা পাল
আজ রাখী বন্ধন,
সারা বছরের ঝগড়া, মান অভিমান ভেঙে ভাই ও বোনের মিলন ক্ষণ।
আজকের এই দিনে বোন ভাইকে পড়িয়ে দেয় রাখী,
মান অভিমানের সেতুর মধ্যেও এক পবিত্র মিলনসুত্র দেয় আঁকি।
তবে এখন যে করোনা গ্রস্ত এ বিশ্ব,
কত বোনের স্বপ্ন তাই আজ রয়ে গেলো নিঃস্ব।
কারণ, কোনো ভাই বা বোন হয়তবা দিন রাত সেবা করে চলেছে রোগী,
নয়তো কেউ বা নিজেই ভুক্তভোগী।
বাড়িতে ফেরার যে নেই কোনো সুযোগ,
চারদিকে শুধুই চলছে কোয়ারেন্টাইন যুগ।
তবে আজ একে অপরের পাশে দাঁড়ানোর সময়,
স্ব ভাই বা স্ব বোন না হলেও এই মিলনসূত্র যে সার্বজনীন তা বুঝিয়ে দেওয়ার সময়,
একজন চিকিৎসক ভাই যেমন বিনা প্রতিশ্রুতিতেই রোগিনী বোনকে অক্লান্ত সেবা করে যাচ্ছেন,
সেই ভাইকে রাখী পড়িয়ে তার প্রাপ্য মর্যাদা টুকু দেওয়ার সময়।
তাই এসো সব ভাই - বোন,
মিলে করি শপথ,
একে অপরের জন্যে আমরা চিরকাল হয়ে থাকবো অধিরথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন