"রাখী উৎসব"

      ✍️ স্নিগ্ধা ভট্টাচার্য

মিলনের উৎসবে আজি করি অঙ্গীকার।
ভাতৃত্বের বন্ধনে রাখিব যতনে অটুট বন্ধনের,
অকৃত্রিম ভালবাসায় গাঁথা বিনি সুতোর বান্ধন।
ভুলি হিংসা দ্বেষ, ভুলি ধর্ম বিভেদ।
ভুলি উচ্চ-নীচ,শুধু রহিবে মনুষ্যত্বের জাগরণ,
সাধনার সোপান।
ভাই-বোনের মহা মিলনের সেতু বন্ধনে,
আজি উৎসবে অক্ষয় থাক, এই ইতিহাস।

সাক্ষী থাকুক চন্দ্র,সূর্য।
সাক্ষী থাকুক বৃক্ষ,গুল্ম ।
সাক্ষী থাকুক আকাশ,বাতাস।
ঐক্যের হউক জয় গান।
চিত্ত রে করি শুদ্ধ , 
আজি মহা মিলনের ব্রতে ,
থাক চির বন্ধন অম্লান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন