মেঘের মেয়েরা

        ✍️বিশ্বজিৎ দাস

মেঘের মেয়েরা রাখি নিয়ে ঘুরছে আজ
শিউলি ফুলের মতো নেমে আসে তারা।

পাখির হৃদয় ভেঙে রঙ, এই ঘুম
নিয়েছে কেড়ে সে; যেন স্পর্শতার সুখ

কে বলবে অসুখ?
ও রূপের আদিমতা

গাছের প্রেমের জন্য তুমিও পরম
বন্ধুর, মনের কাছে দেখো বাঁধা আছে

দুটি আঁখি; তারার গালে চুমুতে দিল সেই রাখি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন