" ওম "

    √জয়ন্ত শীল 

লালচে মেঘের নীচে একাকী চুপচাপ 
শিশুর মতো বসে রইলাম। 
পাতানো বোন - 
অর্গানের রীডের অক্সিজেনের সাথে 
একটু 'ওম ' মিশিয়ে হাতে সুতো বেঁধে দিলো। 

এখন লাল-নীল-হলুদ-সবুজ সুতো দেখলেই 
বুঝে যাই কোন গাছে কিসের মানত বাঁধা। 
আমি মধ্যযুগীয় সভ্যতা থেকে তার 
বৃষ্টিধারা মুছে দেওয়ার কথা দিলাম !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন