রাখী মানে

      উজ্জ্বল ভট্টাচার্য্য

রাখী মানে,
ভাইকে পড়িয়ে
মোটা দাগের উপহার;
রাখী মানে,
সুবর্ণ সুযোগ
পাগল প্রেমিক থেকে
মুক্তি পাওয়ার।
রাখী মানে,
টিউশন টিচারের দেওয়া
মুঠো চকলেট;
রাখী মানে,
চকচকে হাত
দেখিয়ে ফেরা ক্লাসমেট।
রাখী মানে,
কয়টা পেলাম?
গুণে দেখি আসছে আরও,
রাখী মানে,
সম্পর্কগুলো
নতুন রঙে আরেকটু গাঢ়।
রাখী মানে,
রঙিন সুতোয় 
ডিজাইন করে মন কারা,
রাখী মানে,
উত্তাল আবেগ
সাপ্তা,দশে উজ্জ্বল সাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন