এক সুতোয় বাঁধা

            👉সুদর্শন সেন

হিন্দু মুসলিম এক সুতোয় বাঁধা
এক আত্মা ভিন্ন প্রাণ ।
পৃথক বলতে বুঝি শুধু ধর্মটা তাদের
আছে একই নাড়ির টান ।
১৬ই অক্টোবর ১৯০৫ বঙ্গভঙ্গের ঘোষণা 
আর কিছুদিন বাকি।
সম্পর্ককে আরও দৃঢ় করতে এবার 
পড়াতে হবে রাখী ।
ভাইবোন নয় শুধু আর, এবার সবাইকে
রাখী পড়ানো শুরু।
চারিদিকে উৎসবের সূচনা করলেন 
সবার প্রিয় কবিগুরু।
অতীতের স্মৃতি সদা থাকবে স্মরণে 
করেছি আমরা পণ ।
শ্রদ্ধার সঙ্গে আজও পালন করি
পূর্নিমায় রাখিবন্ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন