রাখী বন্ধন

       ✍ সংগীতা দাস

ভাই-বোনের রাখি বন্ধন,
একই সূত্রে বেঁধেছে মন!
প্রতি বছর শ্রাবণ মাসে,
পূর্ণিমার এই শুভ দিনে!
ভাইয়ের সুরক্ষা কবচ,
বোনে দেয় হাতে!
সব বিপদ সরে যাবে,
থাকবে একসাথে!

বোন করেছে প্রাণের বন্দনা,
মেটাবে ভাই সকল যন্ত্রণা!
সারাজীবন রক্ষা করার,
শপথ নেই আজ বোনের আশীর্বাদে!

ঘুচাবে বোনের সকল দুঃখ,
থাকবে না কোনো বিষাদের ছোঁয়া!
বন্ধনের এই বিশাল প্রতিজ্ঞা,
আজ দিয়েছে যে হাতেহাতে প্রতিবাদ! 

নারীরা হয় শক্তির রূপ,
স্নেহময়ী ভান্ডারস্বরূপ!
বেঁধেছে আজ শক্তিরডোর
আজ যে শপথের দিন!

আসবে না কোনো বাঁধা ভয়!
ভাই যে রয়েছে বোনের সাথে।
এইভাবেই বেঁচে থাকবে যতদিন,
বোনকে রক্ষা করবে ততদিন!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন