হারিয়ে যাওয়া স্মৃতি

          ✍️প্রিয়াঙ্কা সেন

ভাই বোনের সম্পর্ক কেমন হয় তা আর অজানা নয়,
ভাই বোনের সম্পর্কটা ঝাল, মিষ্টি, টক।
কথায় কথায় খুনসুটি লড়াই,
তবু হয়নি বিচ্ছেদ,
কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমাণটা একটু বেশি থাকে,
তেমনি দূরে থাকলে ভালোবাসার পরিমাণ বেশি।
দূরে থেকেও কাছে থাকে মনে এক কোণে থাকে।
ভাইয়ের কাছে বোনের চাওয়া পাওয়া আবদার সীমা ছাড়িয়ে ঘুচিয়ে দেয় ক্লেশ।
রক্ত সম্পর্কে বড়ই মায়ার,এক অদ্ভুত টান।
ছোটবেলার  দুষ্টামি আর ফেলে আশা স্মৃতি আড়ি দেয় বার বার। 
আজ আমাদের মাঝে নেই ভাই।
কেন চলে গেলি বিবিধ মাঝে ছেড়ে,
      "চলে আয় ভাই"
এ ঘর , এ দুয়ার ডাকে তোমারে যদি ফিরে আসতে আর একবার হৃদয় মাঝে বেঁধে রাখিতে।
এই দু-নয়ন খুঁজে বেড়ায় ধ্রুব তাঁরা মাঝে।
হঠাৎ যেন কালো মেঘে ঢেকে যায় ,
আবার কখনো জ্যোৎস্না হারায়।
চলে আই ভাই আমাদের মাঝে।
চোখ দুটি ক্লান্ত তোমায় দেখায়,
আজ এই পবিত্র দিন তোমার ছাড়া মূল্যহীন।
চলে আই ভাই তোমার হাতে বাঁধি এই সুতোর  বন্ধন চিরতরে আনন্দ আর ভালোবাসার প্রতীক চিরজীবনের জন্য আবদ্ধ।
রাখী বন্ধন হলো, মিলনের অকৃত্রিম সেতু , রাখী বন্ধন হলো ভাই বোনের পাশে থাকবে কোনো কারণ হেতু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন