✍️সুব্রত দেবনাথ
রাখী বন্ধন এর আরেক নাম,
ভালোবাসার পবিত্র বন্ধন।
ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্য ,
কত লোক যে করে ক্রন্দন ।
এই ভালোবাসা একটি নির্দিষ্ট বয়সের জন্য,
সীমাবদ্ধ নয় ।
এই ভালোবাসা জাতি উপজাতি, ধনী-দরিদ্র,
সবার মধ্যে হয় ।।
এই ভালোবাসা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত,
সবার মধ্যে হয় ।
কথাটি সত্যি ,
মনে নাই কোনো সংশয়।।
আজকের এই রাখী বন্ধন দিবস টি,
সবার জন্য আসে।
রাখী বন্ধনের মধ্যে দিয়ে,
ভালোবাসা আদান-প্রদান হয় অনায়াসে।।
এই বন্ধন মানে শুধু,
ভালোবাসা নয়।
এই ভালবাসায় আছে পবিত্রতা,
তাই সর্বদাই ভালোবাসার জয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন