✍️অতনু রায় চৌধুরী
যে সুতো বাঁধলে বিশ্বাসের বন্ধন গড়ে উঠে মনে,
সেই সুতো আমিও বাঁধতে চাই।
মানুষ গুলোকে অবহেলা না করে,
সবাইকে আগলে রাখাও তো যায়।
থাকুক সকলের মুখে হাসি,
হিংসাটা ভুলে গিয়ে
ভালোবাসায় থাকুক সবাই খুশি ।
হোক না অচেনা পথের পথিক,
সেও তো মানুষ
বিপদে তার পাশে ভরসা টুকু হোক ।
সময় ফুরিয়ে যাবে
থাকবে না কোনো কিছুই,
স্মৃতিগুলো সুন্দর করতে পারি আমরা সকলেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন