✍️সঞ্জয় দত্ত।
রাখী তোমার আছে প্রাণ,
তাইতো এত মনের টান।
নিমিষেই দুঃখ দূরে গেল,
তাইতো সবাই কাছে এল।।
রাখি তোমার হাসিতে,
মন কেড়েছে বক্ষেতে।
ভালোবাসা এই জীবন ভরে,
আজ আমার প্রাণ আকাশে উড়ে।।
তোমারই ওই চোখের পলক,
হঠাৎ হঠাৎ মারে ঝলক।
সাত রঙের এই সমাহার,
দুই সম্পর্কের অঙ্গীকার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন