✍️প্রান্তিক দেবনাথ
শ্রাবন পূর্ণিমা আজি
ভরিল সরসি চাঁদের জ্যোৎস্নায়।
ঝুলিছে ঝুলনায় রাইকানু বসি
সখিনী গাথে মালা নিকুঞ্জ ছায়ায়
কৃষ্ণা করিল রক্ষা কৃষ্ণের হাত
বাধিল লোহিত ধারা
ছিড়িয়া আঁচল সাধ
ভগিনী সম যজ্ঞসেনীরে
আপনি দিলা প্রতিশ্রুতি।
করিব রক্ষা তোমারে আমি
শুধু করিও স্মরন আমার প্রতি
একদা ডাকিলা পাঞ্চালী তারে
লজ্জা রক্ষা করিবার তরে
ভুবন বসন আসিল তখন
দ্রৌপদীরে আবরণ করি
হইল পুরন রক্ষা বন্ধন
শ্রী মাধবের হাত ধরি
কাটিল কল্প কত
বিশ্বাসের নিঃস্বাসে।
হইবে বঙ্গ ভঙ্গ হায়
ভাঙ্গিল হৃদয় বাঙ্গালীর ত্রাসে।
বাংলার রবি বিশ্বের কবি
ডাকিল সবারে সম্মুখে
পরাইল রাখি করিল রক্ষা
হইল ভাতৃত্ব হিন্দু-মুসলিমে।
আজো আসে সেই দিন
জ্যোৎস্নায় প্রান্ত মাঝে
যাহা ছিল সুদুর প্রাচীন
চির নবীন সে আজো
ভাই ভগিনীর স্নেহডোর টানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন