কিসের রাখী

      ✍️সৌরভ শীল

রাখি  সেতো নব্বই শতকের কথা ,
রবি ঠাকুর  প্রচার করেছিলেন সে প্রথা ।
আনন্দের  সেই  ভাতৃত্বের টান
সুতোর বাঁধনে বেঁধেছিলেন প্রাণ।
সে সব আজ বৃথা একুশ শতকের আধুনিকতা
আজতো তবে হিংসা হানাহানি
রাখির বাঁধনি বাধলাম কতখানি।
আজ হিন্দু মুসলিম দাঙ্গা
মানবিকতা বলেছি সবই
আজ হয়েছি নরপিচাশ , চলতি জীবন-মৃত্যুর পাঙ্গা
কিসের রাখি?
বোন সেতু  ঘরে  থাকে
রাস্তায় হেঁটে যাওয়া মেয়েটাকে
রাস্তার মোড়ে খেয়েছি খুবলে খুবলে।
আজ সবই গোপন নরপিশাচের দলে।
নগ্ন আজ তোমার মানসিকতা
আবার বল গড়েছি আমরা আধুনিকতা
মেয়েরা কি পেয়েছে আজ পূর্ণ স্বাধীনতা
প্রশ্ন-উত্তরের মুখে নিজের মানসিকতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন