হারিয়ে যাচ্ছে

   ✍️ রাজা দেবরায়


হারিয়ে যাচ্ছে পুরোনো অনেক কিছু, যেমন- আব্বাসউদ্দিনের গান, নানা রকমের খেলা (গোল্লাছুট, কানামাছি, চোর-পুলিশ, ইকির-মিকির ইত্যাদি), নানা রকমের পিঠে-পুলি ইত্যাদি। হারিয়ে যাচ্ছে বাংলা ভাষাকে ভালোবাসা, মূল্যবোধ, সততা, প্রকৃত বন্ধুত্ব, শিক্ষামূলক বিজ্ঞাপন। হারিয়ে যাচ্ছে গবেষণা-বিশ্লেষণ করার শিক্ষা, তথ্য যাচাই করার প্রবণতা, যুক্তিসঙ্গত ভাবনাচিন্তা। হারিয়ে যাচ্ছে আমাদের সরলতা, সহজ-সরল জীবন, প্রকৃত মেধা ও প্রতিভাকে মূল্যায়ন করা ইত্যাদি।

কিন্তু হারাচ্ছে না তো অত্যধিক অর্থের লোভ, হাতাহাতি-মারামারি, হিংসা-বিদ্বেষ, (কু)সংস্কার ইত্যাদি!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন