✍️ প্রতীক হালদার
বছর বছর নতুন রূপে
করোনা যে দেয় হানা,
সবকিছু কবে ঠিক হবে?
কারোর যে নেই জানা।
নিল কত প্রাণ,করোনার থাবা
অকালে হল মরণ,
চাইনি তো কেউ এসব কিছু
করেনি করোনাকে বরণ।
কেন তুমি এলে ধরনীর বুকে?
সুখ কে নিলে কেড়ে,
প্রিয়জন শোকে কত যে মানুষ
বেদনায় হাহাকার করে ।
থামাও তোমার ধ্বংসলীলা
বন্ধ কর এবার,
তোমার ওই উন্মত্ত খেলাতে
পুড়েছে জীবন সবার।
শিক্ষা সবার থমকে গেছে
ভবিষ্যতটা আঁধারে,
কর্মজীবন টেনেছে ইতি
এই সমাজ মাঝারে।
আর হয়ো না পাষাণ তুমি
এবার বিদায় নাও,
সবকিছু ঠিক হোক যে আবার
যাও করোনা যাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন