✍️পৌষালী ভৌমিক
বাংলা মোর প্রাণের ভাষা, মাতৃভাষা,
বাংলা ভালোবাসি,বাংলার নিঃশ্বাসেই মোর বাঁচা।
মাতৃভাষা মায়ের মুখে শোনা, বাংলা আবেগের,
বাংলার স্থান মোর হৃদয়ে চিরজীবনের।
সভ্যতার কালে বাংলার চেনা মুখ আজ অচেনা,
আধুনিকতার চাপে বাংলা ঘোরাটোপে ঢাকা।
লোকে বলে, মাতৃভাষা পুরোনো, প্রাণ নেই
আমি বলি,মাতৃভাষার চেয়ে আপন আর কিছু নেই।
বাংলা আমার মাতৃতুল্য, সবার আগে,
মন আমার তাই বাংলাটাকেই আগে টানে।
বাংলায় আমি ভাব প্রকাশের স্বাচ্ছন্দ পাই,
শত আধুনিকতাতেও তাই আমি বাংলাকেই চাই।
বাংলা অমর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের হাত ধরে,
কবিতা,গান কিংবা সাহিত্য বাংলার আবেশেই নড়ে।
স্বাধীনতার রক্তে আজও লেখা বঙ্গ শহীদদের নাম,
মাতৃভূমি ভারতমাতার আঁচলে রয়েছে তাঁদের টান।
আবেগে অনুভূতিতে মিশে বাংলার প্রকাশ বারবার,
বয়ে যাবো আজীবন বাংলাকে এগিয়ে রাখার ভার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন