✍ রবিন মজুমদার
বিচ্ছেদের দীর্ঘ ছয় বছর পর দেখা অলোক আর ইপ্সিতার।
ইতস্ততা কাটিয়ে পরিচিত সেই কেফে কফি ডে তে স্বল্প কিছু আলাপচারিতা শেষ করে দুজনেই বৃষ্টি শেষের অপেক্ষা করতে লাগল।
এরই মাঝে ইপ্সিতা বলে উঠল "আজ সকালে টিভি তে দেখলাম ডিপ্রেশনের জেরেই নাকি এই বৃষ্টি!"
অলোক কিছুটা আনমনা হয়েই বাইরে তাকিয়ে কি যেন ভাবছিল। তারপর ভেজা কাঁচে বৃষ্টি দেখতে দেখতে বলে উঠল,
"এটা কে ঠিক ডিপ্রেশন বলা চলে না বুঝলি! আসলে আকাশ টারও আজ ভীষণ রকম মন খারাপ। শুধুই আমরা ভাবছি নিম্নচাপ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন