আমার একটা নদী ছিল


        ✍️সুজন দেবনাথ

আমার একটা নদী ছিল
কিন্তু নদীটার আমি কেউ ছিলাম না। 
বহুকাল চিৎকার করে বলেছি-
"আমি  ভালোবাসি, নদী! 
কতবার বলেছি-
হে, নদী, একটুখানি দাঁড়া"


অথচ নদীর কলকল ধ্বনি সেদিন -
হা হা হা হা করে হেসে বলেছিল, 
ওহে প্রেমিক , 
আমার যে ভীষণ তাড়া। 

তারপর যখন বসন্ত এলো 
আবারও প্রেমে পড়েছিলাম। 
আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়ে
ক্ষণিকের আনন্দ দিয়ে
সেও চলে গেছে একদিন। 

এরপর একে একে যতবার ভালোবেসেছি, 
সবাই ছেড়ে চলে গেছে। 
কেউ আগে, কেউ পরে, 
কেউ অভিমান করে, কেউ অভিনয় করে
কেউ ভালোবেসে, কেউ বা ফাঁকি দিয়ে, 
চলে গেছে সবাই। 

আজ আমি বুঝে গেছি
ভালোবাসার টানে দাঁড়ায় না সময়, 
নিয়মের বাঁধা ধরা গন্ডির মাঝে
ভালোবাসারাও যেন কত অসহায়। 
তাই একদিন সকল অভিমান ফেলে রেখে
সকল যন্ত্রণা ভুলে -
 সকল কামনা, বাসনা, জলাঞ্জলি দিয়ে-
ভেসে যায় সবাই অনন্ত-অসীমে, 
 চলে যেতে হয়।

আমার একটা নদী ছিল


        ✍️সুজন দেবনাথ

আমার একটা নদী ছিল
কিন্তু নদীটার আমি কেউ ছিলাম না। 
বহুকাল চিৎকার করে বলেছি-
"আমি  ভালোবাসি, নদী! 
কতবার বলেছি-
হে, নদী, একটুখানি দাঁড়া"


অথচ নদীর কলকল ধ্বনি সেদিন -
হা হা হা হা করে হেসে বলেছিল, 
ওহে প্রেমিক , 
আমার যে ভীষণ তাড়া। 

তারপর যখন বসন্ত এলো 
আবারও প্রেমে পড়েছিলাম। 
আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়ে
ক্ষণিকের আনন্দ দিয়ে
সেও চলে গেছে একদিন। 

এরপর একে একে যতবার ভালোবেসেছি, 
সবাই ছেড়ে চলে গেছে। 
কেউ আগে, কেউ পরে, 
কেউ অভিমান করে, কেউ অভিনয় করে
কেউ ভালোবেসে, কেউ বা ফাঁকি দিয়ে, 
চলে গেছে সবাই। 

আজ আমি বুঝে গেছি
ভালোবাসার টানে দাঁড়ায় না সময়, 
নিয়মের বাঁধা ধরা গন্ডির মাঝে
ভালোবাসারাও যেন কত অসহায়। 
তাই একদিন সকল অভিমান ফেলে রেখে
সকল যন্ত্রণা ভুলে -
 সকল কামনা, বাসনা, জলাঞ্জলি দিয়ে-
ভেসে যায় সবাই অনন্ত-অসীমে, 
 চলে যেতে হয়।

বসন্ত


                    ✍️সঞ্চয়িতা শর্মা

বসন্তের হঠাৎ আগমন
প্রস্তুতির কিছুই না তেমন,
অঙ্গ সব অসচেতন
বসন্তের স্পর্শে নূতন।
হঠাৎ সে মধুর কুহু ডাক
মনেমনে কত ঘোরপাক,
বহুদিন ঢেকে রাখা মুখ
বসন্তে ভরে যায় বুক।
বসন্ত দারুণ এক কাল
চলতি খেয়ার ছেঁড়া পাল,
বসন্তের মাতাল হাওয়ায়
খেয়াগুলি দিক ভুলে যায়।
কিছু খেয়া তীরে পৌঁছে যায়,
কিছু ডোবে কিছু ভাসে হায়!
বসন্তে চরিত্র গঠন 
বসন্তে জীবন মরণ।
বসন্তে লড়াই প্রাণপণ
বসন্তে পবিত্র হয় মন।
বসন্তের রঙিন আভায়
মনে সবে স্বপ্ন সাজায়।
বসন্তে কভু সব আঁধার,
বসন্তেই দ্বীপ জ্বলে হাজার।
বসন্ত হাসতে শেখায়
বসন্ত বাঁচতে শেখায়।
বসন্তে স্হির যেবা রয়--
সর্বদা তারই বিজয়।
বসন্ত তুমি ঋতুরাজ,
ফুলে কাঁটায় পূর্ণ তব সাজ।
বসন্তের নানা রূপ রঙ
বদলে যায় জীবনের ঢং।
             

বসন্ত


                    ✍️সঞ্চয়িতা শর্মা

বসন্তের হঠাৎ আগমন
প্রস্তুতির কিছুই না তেমন,
অঙ্গ সব অসচেতন
বসন্তের স্পর্শে নূতন।
হঠাৎ সে মধুর কুহু ডাক
মনেমনে কত ঘোরপাক,
বহুদিন ঢেকে রাখা মুখ
বসন্তে ভরে যায় বুক।
বসন্ত দারুণ এক কাল
চলতি খেয়ার ছেঁড়া পাল,
বসন্তের মাতাল হাওয়ায়
খেয়াগুলি দিক ভুলে যায়।
কিছু খেয়া তীরে পৌঁছে যায়,
কিছু ডোবে কিছু ভাসে হায়!
বসন্তে চরিত্র গঠন 
বসন্তে জীবন মরণ।
বসন্তে লড়াই প্রাণপণ
বসন্তে পবিত্র হয় মন।
বসন্তের রঙিন আভায়
মনে সবে স্বপ্ন সাজায়।
বসন্তে কভু সব আঁধার,
বসন্তেই দ্বীপ জ্বলে হাজার।
বসন্ত হাসতে শেখায়
বসন্ত বাঁচতে শেখায়।
বসন্তে স্হির যেবা রয়--
সর্বদা তারই বিজয়।
বসন্ত তুমি ঋতুরাজ,
ফুলে কাঁটায় পূর্ণ তব সাজ।
বসন্তের নানা রূপ রঙ
বদলে যায় জীবনের ঢং।
             

ঋতুরাজ


          ✍️নন্দিতা কর চৌধুরী

   সবাই তোমাকে ঋতুরাজ বলে,
      কেন ডাকতে চায়,
  এই প্রশ্নটা আমার মনে -
      আনাগোনা করে ভাই।
 উওরের হাওয়া শেষের পরে,
     দক্ষিনের হাওয়া নিয়ে,
  নানান ফুলের সমুদয়ে তুমি-
     বছরের শেষে আসো ফিরে।
থাকেনা গরম ,না থাকে শীত,
     কী মনোরম আবহাওয়া,
ফাল্গুন চৈত্র নিয়ে তুমি,
     হয়ে থাকো ঋতুরাজা।
শীতকালে গাছের পাতা,
   কতো ঝরে যায়,
বসন্ত তোমার আগমনে,
  ফের গাছে নতুন পাতা গজায়।
প্রকৃতি এক নতুন সাজে,
  কতো'ই না সাজ সাজে,
পলাশ বকুল ফুটে উঠে,
   কতো গাছে গাছে।
গাছের ডালে লুকিয়ে কুকিল,
    কুহু কুহু ডাকে।
সাথে দেখি কতো পাখি ,
 পাতার ফাঁকে ফাঁকে।
কবির লেখা গানটি আমার,
  আজও মনে পড়ে,
কবি গেয়েছেন ওরে ভাই,
  ফাগুন লেগেছে বনে বনে।
এই ঋতুতে 'দোলযাত্রা' ,
  সাথে আবির খেলা।
স্থানে স্থানে বসে পড়ে,
    হরেক রকম মেলা।
সব ঋতুর চেয়েও বেশি,
 বসন্ত তোমায় ভালোবাসি,
তাইতো তোমার বিদায় কালে,
  মনে দুঃখ পাই একটু বেশি।

ঋতুরাজ


          ✍️নন্দিতা কর চৌধুরী

   সবাই তোমাকে ঋতুরাজ বলে,
      কেন ডাকতে চায়,
  এই প্রশ্নটা আমার মনে -
      আনাগোনা করে ভাই।
 উওরের হাওয়া শেষের পরে,
     দক্ষিনের হাওয়া নিয়ে,
  নানান ফুলের সমুদয়ে তুমি-
     বছরের শেষে আসো ফিরে।
থাকেনা গরম ,না থাকে শীত,
     কী মনোরম আবহাওয়া,
ফাল্গুন চৈত্র নিয়ে তুমি,
     হয়ে থাকো ঋতুরাজা।
শীতকালে গাছের পাতা,
   কতো ঝরে যায়,
বসন্ত তোমার আগমনে,
  ফের গাছে নতুন পাতা গজায়।
প্রকৃতি এক নতুন সাজে,
  কতো'ই না সাজ সাজে,
পলাশ বকুল ফুটে উঠে,
   কতো গাছে গাছে।
গাছের ডালে লুকিয়ে কুকিল,
    কুহু কুহু ডাকে।
সাথে দেখি কতো পাখি ,
 পাতার ফাঁকে ফাঁকে।
কবির লেখা গানটি আমার,
  আজও মনে পড়ে,
কবি গেয়েছেন ওরে ভাই,
  ফাগুন লেগেছে বনে বনে।
এই ঋতুতে 'দোলযাত্রা' ,
  সাথে আবির খেলা।
স্থানে স্থানে বসে পড়ে,
    হরেক রকম মেলা।
সব ঋতুর চেয়েও বেশি,
 বসন্ত তোমায় ভালোবাসি,
তাইতো তোমার বিদায় কালে,
  মনে দুঃখ পাই একটু বেশি।

জীবন তরী


             ✍️প্রদ্যুৎ মিশ্র

কায়া গগনে গরজে মেঘ
কম্পিত অন্তর মম,
নয়ন বারি ঝরে আজ
শ্রাবণের বর্ষা সম।
অকুল সমুদ্রে জীবন তরী
টলোমলো করে আজি,
কে পারো গো আনন্দ দিতে
ঘুচিয়ে মম বেদনখানি।
আলো আঁধারের এক অবাক খেলা
ভালো মন্দের অবাধ মেলা,
কান্না হাসি আজ পাশাপাশি 
দাড়িয়ে আছে দুয়ারে আসি।
পিছন পথকে না হেরি 
বরণ আমি করবো হাসি,
বাজিয়ে আমি জয় ডঙ্কা
ত্যজিব মনের সকল শঙ্কা।
ব্যথিত চিত্ত অশান্ত মনে
আমি ভাবছি
নিজের কাছে নিজেই কী হারছি?
খুঁজেছি অনেক পেলাম না উত্তর
অপেক্ষায় কি দিন আরো কঠোর?
ছাড়বো এইবার মিথ্যে দুঃখ
হাসবো জয়ের হাসি
এবার আমি হবই হবো 
আলোর পথবাসী।

জীবন তরী


             ✍️প্রদ্যুৎ মিশ্র

কায়া গগনে গরজে মেঘ
কম্পিত অন্তর মম,
নয়ন বারি ঝরে আজ
শ্রাবণের বর্ষা সম।
অকুল সমুদ্রে জীবন তরী
টলোমলো করে আজি,
কে পারো গো আনন্দ দিতে
ঘুচিয়ে মম বেদনখানি।
আলো আঁধারের এক অবাক খেলা
ভালো মন্দের অবাধ মেলা,
কান্না হাসি আজ পাশাপাশি 
দাড়িয়ে আছে দুয়ারে আসি।
পিছন পথকে না হেরি 
বরণ আমি করবো হাসি,
বাজিয়ে আমি জয় ডঙ্কা
ত্যজিব মনের সকল শঙ্কা।
ব্যথিত চিত্ত অশান্ত মনে
আমি ভাবছি
নিজের কাছে নিজেই কী হারছি?
খুঁজেছি অনেক পেলাম না উত্তর
অপেক্ষায় কি দিন আরো কঠোর?
ছাড়বো এইবার মিথ্যে দুঃখ
হাসবো জয়ের হাসি
এবার আমি হবই হবো 
আলোর পথবাসী।

অভিমানী


                     ✍️রাখী দেববর্মা

অভিমানের সুগন্ধকে
আজও  পারেননি তুমি ছোঁতে
যদি পারত
তবে আজও হত
তোমার মনের পিঁজরে।

পুষ্পভরা দোলন
আজও রয়েছে বৃণ্দাবনে নিঃশব্দে
কেবা বাজবে বংশী !

হ্যাঁ,আমি অভিমানী
আমি বড়ো অভিমানী।
তুমি যে শিখিয়েছে 
আমাকে অভিমানী হতে।

পারেনি রুক্মিণী হতে
রাধা হয়েই 
লিখে রাখব
আধা কাহিনি।

অভিমানী


                     ✍️রাখী দেববর্মা

অভিমানের সুগন্ধকে
আজও  পারেননি তুমি ছোঁতে
যদি পারত
তবে আজও হত
তোমার মনের পিঁজরে।

পুষ্পভরা দোলন
আজও রয়েছে বৃণ্দাবনে নিঃশব্দে
কেবা বাজবে বংশী !

হ্যাঁ,আমি অভিমানী
আমি বড়ো অভিমানী।
তুমি যে শিখিয়েছে 
আমাকে অভিমানী হতে।

পারেনি রুক্মিণী হতে
রাধা হয়েই 
লিখে রাখব
আধা কাহিনি।

বৃক্ষবসন্ত


                   ✍️সুরমা আকতার 

বসন্ত পরশ আজ আমায় হাসায়
বছরে একবার এসে আমায় ভুলায়।
তুই এসেছিস আমার নিকটে 
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।।
কচি কচি পত্র আমার সারা শরীরে 
সুগন্ধি পুষ্প আমার মুগ্ধ করে।


বসন্তে হৃদয় আঙ্গিনায় জ্বালায় প্রদীপ
ভ্রমরেরা গুন গুন করে আমার শাখে।
হৃদয় মাদল বাজে আজ বসন্ত সাজে
ইচ্ছে করে বসন্ত তোকে সর্বদা রাখি নিকটে।।
তুই আছিস আমার হৃদয় গভীরে
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।

পলাশ কৃষ্ণচূড়ার রঙের বাহার
সবুজ কচি পাতার নানা রূপকার।
রামধনুর সাত রং আজ আমার শরীরে 
সুখময় রঙের ছড়াছড়ি আমার শাখে।।
বসন্ত তোর রঙে আমায় রাঙিয়ে দিলি
নানা রং আমার শরীরে ছড়িয়ে দিলি।

আমি মুগ্ধ তোর পরশে
তুই সর্বদা থাক আমার নিকটে।
তোর পরশে রাশি রাশি বাহার ছড়িয়ে বেড়াই
তোর পরশে অধিক সুখময় বছর কাটাই।।
তোর পরশেই নানান ফুলের বাহার দেখাই
ঋতুর রাণী শুধু আজ আমায় সাজায়।

বৃক্ষবসন্ত


                   ✍️সুরমা আকতার 

বসন্ত পরশ আজ আমায় হাসায়
বছরে একবার এসে আমায় ভুলায়।
তুই এসেছিস আমার নিকটে 
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।।
কচি কচি পত্র আমার সারা শরীরে 
সুগন্ধি পুষ্প আমার মুগ্ধ করে।


বসন্তে হৃদয় আঙ্গিনায় জ্বালায় প্রদীপ
ভ্রমরেরা গুন গুন করে আমার শাখে।
হৃদয় মাদল বাজে আজ বসন্ত সাজে
ইচ্ছে করে বসন্ত তোকে সর্বদা রাখি নিকটে।।
তুই আছিস আমার হৃদয় গভীরে
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।

পলাশ কৃষ্ণচূড়ার রঙের বাহার
সবুজ কচি পাতার নানা রূপকার।
রামধনুর সাত রং আজ আমার শরীরে 
সুখময় রঙের ছড়াছড়ি আমার শাখে।।
বসন্ত তোর রঙে আমায় রাঙিয়ে দিলি
নানা রং আমার শরীরে ছড়িয়ে দিলি।

আমি মুগ্ধ তোর পরশে
তুই সর্বদা থাক আমার নিকটে।
তোর পরশে রাশি রাশি বাহার ছড়িয়ে বেড়াই
তোর পরশে অধিক সুখময় বছর কাটাই।।
তোর পরশেই নানান ফুলের বাহার দেখাই
ঋতুর রাণী শুধু আজ আমায় সাজায়।

ঋতুরাজ মহারাজ



                  ✍️ অর্পিতা দাস 

 রংচটা রুদ্দুর পাল তুলেছে,
       শুষ্ক শীতের শেষে;
খোলস খুলে খিলখিল ধরা,
       রামধনু রঙে ভেসে।
      
 কাননে-কাননে কত-শত-ফুল,
   কোকিল মাতে কুহুতানে;
বেলির পরিমলে অলীর মেলা,
   বসন্তের আবির বীথিবনে।

 হোলির হুল্লোড় দামাল মনে,
      হাজারো পলাশ ফুটে;
  নতুন আগামীর সুপ্ত স্বপন,
       ফাল্গুন-চৈত্র জোটে।

 দমকা হাওয়ার কালবৈশাখী,
       আসার প্রহর গুনে;
 আষাঢ় আশায় আম্র-মুকুল,
         সুমিষ্ট আম বনে।

   কুলের কালে চড়ক মেলা,
        বড্ড ভীষন মজা!
 বাগদেবীর আশিষ আগলে,
       সকল ঋতুর রাজা ।

ঋতুরাজ মহারাজ



                  ✍️ অর্পিতা দাস 

 রংচটা রুদ্দুর পাল তুলেছে,
       শুষ্ক শীতের শেষে;
খোলস খুলে খিলখিল ধরা,
       রামধনু রঙে ভেসে।
      
 কাননে-কাননে কত-শত-ফুল,
   কোকিল মাতে কুহুতানে;
বেলির পরিমলে অলীর মেলা,
   বসন্তের আবির বীথিবনে।

 হোলির হুল্লোড় দামাল মনে,
      হাজারো পলাশ ফুটে;
  নতুন আগামীর সুপ্ত স্বপন,
       ফাল্গুন-চৈত্র জোটে।

 দমকা হাওয়ার কালবৈশাখী,
       আসার প্রহর গুনে;
 আষাঢ় আশায় আম্র-মুকুল,
         সুমিষ্ট আম বনে।

   কুলের কালে চড়ক মেলা,
        বড্ড ভীষন মজা!
 বাগদেবীর আশিষ আগলে,
       সকল ঋতুর রাজা ।

বসন্তের খেলা


           ✍️ অনুশ্রী ভট্টাচার্যি

বসন্তের এই মাতাল হাওয়ায় জাগলো মনে ছন্দ।
চারদিকে আজ কোকিলের গান, সবার প্রানে আনন্দ।।
মুগ্ধ হল আকাশ, বাতাস, মনের দোয়ার খোল।
দ্বন্ধ বিবাদ ভুলে সবাই রঙের দোলায় দোল।।
 রঙে,বর্ণে,নৃত্য গানে ভরিয়াছে প্রান ।
চঞ্চল মন উঠলো মেতে দেখে প্রকৃতির দান।।
তানে, বোল, ছন্দমাত্রা যুক্ত কবির গান।
বসন্তের হাওয়ায় নাচে পাঁকা ফসলের ধান।।
সপ্তরঙে ভরে আছে নীল দিগন্তের ক্ষেত্র।
সাতসুরে বাধা থাকে আকাশের রামধনুর চিত্র।।
খুকু নাচে,খোকা নাচে,জলসা হবে আজ।
ওরে, রং-বে রঙের আবির মেখে তোরা সবাই সাজ।।

বসন্তের খেলা


           ✍️ অনুশ্রী ভট্টাচার্যি

বসন্তের এই মাতাল হাওয়ায় জাগলো মনে ছন্দ।
চারদিকে আজ কোকিলের গান, সবার প্রানে আনন্দ।।
মুগ্ধ হল আকাশ, বাতাস, মনের দোয়ার খোল।
দ্বন্ধ বিবাদ ভুলে সবাই রঙের দোলায় দোল।।
 রঙে,বর্ণে,নৃত্য গানে ভরিয়াছে প্রান ।
চঞ্চল মন উঠলো মেতে দেখে প্রকৃতির দান।।
তানে, বোল, ছন্দমাত্রা যুক্ত কবির গান।
বসন্তের হাওয়ায় নাচে পাঁকা ফসলের ধান।।
সপ্তরঙে ভরে আছে নীল দিগন্তের ক্ষেত্র।
সাতসুরে বাধা থাকে আকাশের রামধনুর চিত্র।।
খুকু নাচে,খোকা নাচে,জলসা হবে আজ।
ওরে, রং-বে রঙের আবির মেখে তোরা সবাই সাজ।।

সেই বসন্তগুলো


           ✍️মন্দিরা ভারতী

সন্ধ্যাকালের স্নিগ্ধ হাওয়ায়
লাগালি বুকে এ কোন আগুন,
রঙের খেলা নিয়ে রাঙতে প্রকৃতি
তুই এলি বুঝি ফাগুন!
আজ এ বসন্ত বেলায়
ভরে আসে হিয়া মোর বেদনায়,
মনের কোনে স্মৃতিদের ভিড়
চোখের জলে বুক ভাষায়।
কত বসন্ত কেটেছে সাথে
কত রঙ খেলেছি দোলে,
মনে পড়ে আজও পুরোনো স্মৃতি
মিছে ভেবেছিলুম গেছি সব ভূলে।
মনে পড়ে আজও সেই
আবিরের নানারঙ,
তুমিহীন বসন্তগুলি
লাগে বড়ো বেরঙ।
তবু চাইছি এসো ফিরে
মোর ক্ষমা করে সকল ভূল,
শত আঘাতে লাগিয়ে ঔষধ
পুনরায় খেলবো আবিরের দোল।

সেই বসন্তগুলো


           ✍️মন্দিরা ভারতী

সন্ধ্যাকালের স্নিগ্ধ হাওয়ায়
লাগালি বুকে এ কোন আগুন,
রঙের খেলা নিয়ে রাঙতে প্রকৃতি
তুই এলি বুঝি ফাগুন!
আজ এ বসন্ত বেলায়
ভরে আসে হিয়া মোর বেদনায়,
মনের কোনে স্মৃতিদের ভিড়
চোখের জলে বুক ভাষায়।
কত বসন্ত কেটেছে সাথে
কত রঙ খেলেছি দোলে,
মনে পড়ে আজও পুরোনো স্মৃতি
মিছে ভেবেছিলুম গেছি সব ভূলে।
মনে পড়ে আজও সেই
আবিরের নানারঙ,
তুমিহীন বসন্তগুলি
লাগে বড়ো বেরঙ।
তবু চাইছি এসো ফিরে
মোর ক্ষমা করে সকল ভূল,
শত আঘাতে লাগিয়ে ঔষধ
পুনরায় খেলবো আবিরের দোল।

খোলা চিঠি


               ✍️সীমা দাস

গভীর সমুদ্রের খোলা চিঠি,
তলদেশ তার কেঁপে উঠেছে।
ভেদ করেছে আগ্নেয়োগিরি,
তাপে তার উষ্ণ জল।
প্রচণ্ড তাপের দাবদাহে,
জল গড়িয়ে উপছে পরে স্ফুলিঙ্গ।
স্ফুলিঙ্গ তখন সৈকতে মেশে,
চিরসবুজকে করে গ্রাস।
সমুদ্র তাই বাড়িয়েছে হাত,
এইবার তবে চাই প্রতিকার।
নইলে তার খোলা চিঠিতে ,
উথলে উঠবে তরঙ্গ।

খোলা চিঠি


               ✍️সীমা দাস

গভীর সমুদ্রের খোলা চিঠি,
তলদেশ তার কেঁপে উঠেছে।
ভেদ করেছে আগ্নেয়োগিরি,
তাপে তার উষ্ণ জল।
প্রচণ্ড তাপের দাবদাহে,
জল গড়িয়ে উপছে পরে স্ফুলিঙ্গ।
স্ফুলিঙ্গ তখন সৈকতে মেশে,
চিরসবুজকে করে গ্রাস।
সমুদ্র তাই বাড়িয়েছে হাত,
এইবার তবে চাই প্রতিকার।
নইলে তার খোলা চিঠিতে ,
উথলে উঠবে তরঙ্গ।

হোলির প্রেম

  
                  ✍️সঞ্জয় দত্ত


হাঁটতে হাঁটতে স্তব্ধ হই, 
                   তোমার আঙিনায় এসে।
মায়াবী স্পর্শে মাখবো আবীর,
                    তোমায় ভালোবেসে।

প্রেমের বুলি ভেসে উঠে,
                    তোমার শান্ত চোখে।
তোমার হাসিতে চাঁদ লেগেছে,
                    মিষ্টি কোমল ঠোঁটে।

চোখের কোনে কাজল রেখা,
                    আকুল প্রেমের মন।
এই দোলেত বাঁধবো আজি
                    তোমার আমার জীবন।
                    
চোখের উপর চোখ রেখে আজ,
                    ফেলী সুখের শ্বাস।
আড়াল থেকে দেখছে সব আজ
                     নবীন বসন্ত রাজ।

                                     
                                    

হোলির প্রেম

  
                  ✍️সঞ্জয় দত্ত


হাঁটতে হাঁটতে স্তব্ধ হই, 
                   তোমার আঙিনায় এসে।
মায়াবী স্পর্শে মাখবো আবীর,
                    তোমায় ভালোবেসে।

প্রেমের বুলি ভেসে উঠে,
                    তোমার শান্ত চোখে।
তোমার হাসিতে চাঁদ লেগেছে,
                    মিষ্টি কোমল ঠোঁটে।

চোখের কোনে কাজল রেখা,
                    আকুল প্রেমের মন।
এই দোলেত বাঁধবো আজি
                    তোমার আমার জীবন।
                    
চোখের উপর চোখ রেখে আজ,
                    ফেলী সুখের শ্বাস।
আড়াল থেকে দেখছে সব আজ
                     নবীন বসন্ত রাজ।

                                     
                                    

তোমার বসন্ত না কি বসন্তই তোমার


                     
        ✍️অ্যান্কর সুমন

যদি আবিরের রঙে তোমার দু‘গাল
কেউ ভরিয়ে দেয়,
মনে রেখো তোমার জীবনে এখনো বসন্ত আসেনি।

           যদি তোমার দু‘হাত অনায়াসে
           অন্যকে রাঙিয়ে দেয় এই দোলে,
    মনে রেখো তোমার দ্বারে বসন্ত আজো ফিরেনি।

           যখন তুমি আবির স্পর্শ করে
আমাকে ভেবে শিহরিত হবে,
যখন প্রতিটি আবিরের কনায় 
তোমার এই ঠিকানার সুগন্ধ খুঁজে পাবে,
যখন ইচ্ছে জাগবে তোমার শুষ্ক বক্ষের বৃক্ষের শাখায় আমাকে দিয়েই নব পত্র-মুকুল দোলা খাক প্রতি মুহূর্ত-প্রতিবার,
জেনে নিও প্রিয় আর দেরি নয়,
বসন্ত আজ থেকে আজীবন তোমার তোমার তোমার।

তোমার বসন্ত না কি বসন্তই তোমার


                     
        ✍️অ্যান্কর সুমন

যদি আবিরের রঙে তোমার দু‘গাল
কেউ ভরিয়ে দেয়,
মনে রেখো তোমার জীবনে এখনো বসন্ত আসেনি।

           যদি তোমার দু‘হাত অনায়াসে
           অন্যকে রাঙিয়ে দেয় এই দোলে,
    মনে রেখো তোমার দ্বারে বসন্ত আজো ফিরেনি।

           যখন তুমি আবির স্পর্শ করে
আমাকে ভেবে শিহরিত হবে,
যখন প্রতিটি আবিরের কনায় 
তোমার এই ঠিকানার সুগন্ধ খুঁজে পাবে,
যখন ইচ্ছে জাগবে তোমার শুষ্ক বক্ষের বৃক্ষের শাখায় আমাকে দিয়েই নব পত্র-মুকুল দোলা খাক প্রতি মুহূর্ত-প্রতিবার,
জেনে নিও প্রিয় আর দেরি নয়,
বসন্ত আজ থেকে আজীবন তোমার তোমার তোমার।

সুন্দর গ্রাম

       
               ✍️ মিঠুন দেবনাথ

ভোর হল ,ঘুম ভাঙল ,
পাখিরা বলে চলো চলো l
রবির আলো এসে গেল
বাবা বলে কাজে চলো l
বাইরে এসো দেখো তোমায়
ডাকছে নতুন আলো ,
সবার সাথে মিশে দেখো
লাগবে কত ভালো l

কাশ ফুল ফুটছে দেখো
নদীর তীরে এসে,
টুনটুনি পাখী খুশি হল
দেখছে বসে বসে l
ওই যে দূরের মাঠে
চড়ছে কতো পাখী ,
লাল বলে রোজ সকালে
ঘুম থেকে উঠে আমি দেখি l

একদল বক উরে যাচ্ছে
নিজেদের খাদ্য সন্ধানে ,
আমাকেও যেতে হবে
নিজের উজ্জ্বলের বন্ধনে l
যত বিপত্তি আসুক না কেন
আমাকে যেতে হবে লক্ষে ,
যেহেতু আমি নিয়েছে জন্ম
আজ তোমারই বক্ষে l

দূরের মাঠে গোরু চরে
আনবে রাখাল ছেলে ,
আকাশ পানে তাকিয়ে দেখি
প্রজাপতিরা ডানা মেলে l
গোধূলিতে ব্যস্ত রবি
অস্ত যায় শেষে ,
রাত্রী বেলায় চাঁদ দেখি
মেঘের মাঝে ভেসে  l

মৌমাছিরা খুশি আজ
যখন এলো ফুল ,
বসছে যুবতী,জ্বলন্ত মুনি
তুলসী গাছের মূল l
মানুষ ছাড়া এই পৃথিবী
যেমন মূল্যহীন ,
সাপের নাচ দেখতে হলে
বাজাতে হবে বিন l

সাঁতার শিখতে হলে
নামতে হবে জলে ,
পাহাড় চড়তে হলে
যেতে হবে স্থলে l
মৌমাছি মধু আনে
ফুলে ফুলে গিয়ে ,
পাখিরা সব বাসা বাঁধে
খড় কুটা নিয়ে l

শিশুরা খেলে গ্রামে গ্রামে
বৃদ্ধারা থাকে ঘরে ,
ধনীরা থাকে ধনীকে নিয়ে
গরিব থেকে সরে l
গ্রামের দিকে তাকিয়ে দেখি
সবুজ ফসলে ভরা ,
গ্রামের ভিতর বয়ে চলে
অনেক নদী ছড়া l

গ্রামের ছেলে গ্রামের মেয়ে
বৃদ্ধের সাথে মেলাতে আয় ,
হরেক রকম খেলনা নিয়েই
শিশুরা বাড়ি ফিরে যায় l
হাজার হাজার মানুষ দেখে
শিশুরা করে আনন্দ ,
টাকা পয়সা নেই যাদের
মেলার গিয়েও নিরানন্দ l

সুন্দর গ্রাম

       
               ✍️ মিঠুন দেবনাথ

ভোর হল ,ঘুম ভাঙল ,
পাখিরা বলে চলো চলো l
রবির আলো এসে গেল
বাবা বলে কাজে চলো l
বাইরে এসো দেখো তোমায়
ডাকছে নতুন আলো ,
সবার সাথে মিশে দেখো
লাগবে কত ভালো l

কাশ ফুল ফুটছে দেখো
নদীর তীরে এসে,
টুনটুনি পাখী খুশি হল
দেখছে বসে বসে l
ওই যে দূরের মাঠে
চড়ছে কতো পাখী ,
লাল বলে রোজ সকালে
ঘুম থেকে উঠে আমি দেখি l

একদল বক উরে যাচ্ছে
নিজেদের খাদ্য সন্ধানে ,
আমাকেও যেতে হবে
নিজের উজ্জ্বলের বন্ধনে l
যত বিপত্তি আসুক না কেন
আমাকে যেতে হবে লক্ষে ,
যেহেতু আমি নিয়েছে জন্ম
আজ তোমারই বক্ষে l

দূরের মাঠে গোরু চরে
আনবে রাখাল ছেলে ,
আকাশ পানে তাকিয়ে দেখি
প্রজাপতিরা ডানা মেলে l
গোধূলিতে ব্যস্ত রবি
অস্ত যায় শেষে ,
রাত্রী বেলায় চাঁদ দেখি
মেঘের মাঝে ভেসে  l

মৌমাছিরা খুশি আজ
যখন এলো ফুল ,
বসছে যুবতী,জ্বলন্ত মুনি
তুলসী গাছের মূল l
মানুষ ছাড়া এই পৃথিবী
যেমন মূল্যহীন ,
সাপের নাচ দেখতে হলে
বাজাতে হবে বিন l

সাঁতার শিখতে হলে
নামতে হবে জলে ,
পাহাড় চড়তে হলে
যেতে হবে স্থলে l
মৌমাছি মধু আনে
ফুলে ফুলে গিয়ে ,
পাখিরা সব বাসা বাঁধে
খড় কুটা নিয়ে l

শিশুরা খেলে গ্রামে গ্রামে
বৃদ্ধারা থাকে ঘরে ,
ধনীরা থাকে ধনীকে নিয়ে
গরিব থেকে সরে l
গ্রামের দিকে তাকিয়ে দেখি
সবুজ ফসলে ভরা ,
গ্রামের ভিতর বয়ে চলে
অনেক নদী ছড়া l

গ্রামের ছেলে গ্রামের মেয়ে
বৃদ্ধের সাথে মেলাতে আয় ,
হরেক রকম খেলনা নিয়েই
শিশুরা বাড়ি ফিরে যায় l
হাজার হাজার মানুষ দেখে
শিশুরা করে আনন্দ ,
টাকা পয়সা নেই যাদের
মেলার গিয়েও নিরানন্দ l

ঋতুর আগমন

               
               ✍️সুপর্না কর


       গ্ৰীষ্মকাল পেরিয়ে যখন
            এলো বর্ষাকাল,
       রোজ মেঘেদের গর্জনে
             হয় যে সকাল।

       শরৎকালের প্রারম্ভ হয়,
         কাশফুলের শোভায়।
        প্রকৃতি তখন উদ্ভাসিত
       মায়ের আগমন বার্তায়।।

        গ্ৰীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্ত
          পেরিয়ে এলো শীত।
   শীতের সকালে পাখিরা যেন,
           গাইছে মধুর গীত।।

         বর্ষাকাল চলে গেলেও
            যায়নি তার রেশ।
     শীতকালেও মেঘেদের যেন,
         উড়ছে কালো কেশ।।

        কোকিলের মধুর ডাকে
             বসন্তকাল এলো।
  ফুলের শোভায় চারিদিক যেন,
            আলোকিত হলো।।

           বসন্তের ছোঁয়া যেন,
           লাগলো সবার মনে।
             বসন্ত এসে গেছে
      কেউ বলছে কানে কানে।।


                                   

ঋতুর আগমন

               
               ✍️সুপর্না কর


       গ্ৰীষ্মকাল পেরিয়ে যখন
            এলো বর্ষাকাল,
       রোজ মেঘেদের গর্জনে
             হয় যে সকাল।

       শরৎকালের প্রারম্ভ হয়,
         কাশফুলের শোভায়।
        প্রকৃতি তখন উদ্ভাসিত
       মায়ের আগমন বার্তায়।।

        গ্ৰীষ্ম-বর্ষা, শরৎ-হেমন্ত
          পেরিয়ে এলো শীত।
   শীতের সকালে পাখিরা যেন,
           গাইছে মধুর গীত।।

         বর্ষাকাল চলে গেলেও
            যায়নি তার রেশ।
     শীতকালেও মেঘেদের যেন,
         উড়ছে কালো কেশ।।

        কোকিলের মধুর ডাকে
             বসন্তকাল এলো।
  ফুলের শোভায় চারিদিক যেন,
            আলোকিত হলো।।

           বসন্তের ছোঁয়া যেন,
           লাগলো সবার মনে।
             বসন্ত এসে গেছে
      কেউ বলছে কানে কানে।।


                                   

বসন্ত- বাহার


                ✍️নন্দিতা চক্রবর্তী 

গড়িয়েছে হেমন্ত,শীতের জড়তা শেষ,
এই বুঝি ঋতুরাজ ফুল সাজে এল বেশ।
ও কি !! তার মুখখানা এমন হল যে ভার-
কেউ কি গো  ডালা সেজে বরণ করেনি তার !

কোকিলের কুহু গানে জাগে যত জগজন
ফুলে ফুলে  ঘুরে ঘুরে  ভ্রমরের গুঞ্জরণ।
আয়োজন ভরা আছে প্রকৃতির মাঝে আজ
তবুও বসন্ত আজ রাজ্য হারা ঋতুরাজ।

স্বজন হারানো ব্যাথা,'হাহা' রবে ঘুরে ফিরে
বসন্তের আগমন তারে কি ভুলাতে পারে ?
বর্ষার অঝোরেতে  যে ছিল দুঃখের সাথী,
শীতের কাঁপানো দিনে যে ছিল ভরসা বাতি,
মহাকালের মহামার ছিনিয়ে নিল যে হায়,
বসন্ত এসেছে বলে সে ব্যাথা কি ভোলা যায়?

বসন্ত- বাহার


                ✍️নন্দিতা চক্রবর্তী 

গড়িয়েছে হেমন্ত,শীতের জড়তা শেষ,
এই বুঝি ঋতুরাজ ফুল সাজে এল বেশ।
ও কি !! তার মুখখানা এমন হল যে ভার-
কেউ কি গো  ডালা সেজে বরণ করেনি তার !

কোকিলের কুহু গানে জাগে যত জগজন
ফুলে ফুলে  ঘুরে ঘুরে  ভ্রমরের গুঞ্জরণ।
আয়োজন ভরা আছে প্রকৃতির মাঝে আজ
তবুও বসন্ত আজ রাজ্য হারা ঋতুরাজ।

স্বজন হারানো ব্যাথা,'হাহা' রবে ঘুরে ফিরে
বসন্তের আগমন তারে কি ভুলাতে পারে ?
বর্ষার অঝোরেতে  যে ছিল দুঃখের সাথী,
শীতের কাঁপানো দিনে যে ছিল ভরসা বাতি,
মহাকালের মহামার ছিনিয়ে নিল যে হায়,
বসন্ত এসেছে বলে সে ব্যাথা কি ভোলা যায়?

আজ ভাইফোঁটার দিন


                ✍️সুস্মিতা দেবনাথ

আজ ভাইফোঁটার দিন ।
ভাইয়ের যমদুয়ারে কাঁটা দেয় বোন।
কিন্তু আমার ভাই'রা,,,,
জীবনের সাথে লড়ে চলেছে প্রতিনিয়ত।
নিজের জীবনের তোয়াক্কা না করে
আমার শান্তি ,সম্মান অক্ষুন্ন রাখছে অবিরত।
বরফে ঢাকা সেই দূর্গম পাহাড়ে
না আছে রবিবার, না হোলি,
না দূর্গাপূজা,না দীপাবলী,
না আছে রাখি, না ভাইফোঁটা।
আমার ভাইয়ের সংসার টা অনেক বড়,
এই ধরো পুরা দেশ,পুরাটা পৃথিবী!
এতোবড় মন নিয়েও ভাই আমার
ছোট্ট কাপড়ের ঘরটায় 
আকাশ ছাদের তলায়।
তবু আমার আত্মীয়রা পাথরাঘাতে
রক্তাক্ত করে ওদের বার বার,
জানিনা কি দোষে!
ঐ খুনি কাঁটাতার, প্রতিদিন
আমার ভাইয়ের যমদুয়ারে ফুল বিছায়।
আজ ভাইফোঁটার দিন ।
ধান,দূর্ব্বা, পুষ্প, অর্ঘ আর
ভেজা চোখে এই বোনের কামনা,
এই রাক্ষসী কাঁটাতার নির্বংশ হৌক ।
আর বিশ্বব্যাপী আমার ভাই'রা
মেতে উঠুক হোলি, দীপাবলী, দূর্গাপূজা,রাখী,আর এই ভাইফোঁটাতে।

আজ ভাইফোঁটার দিন


                ✍️সুস্মিতা দেবনাথ

আজ ভাইফোঁটার দিন ।
ভাইয়ের যমদুয়ারে কাঁটা দেয় বোন।
কিন্তু আমার ভাই'রা,,,,
জীবনের সাথে লড়ে চলেছে প্রতিনিয়ত।
নিজের জীবনের তোয়াক্কা না করে
আমার শান্তি ,সম্মান অক্ষুন্ন রাখছে অবিরত।
বরফে ঢাকা সেই দূর্গম পাহাড়ে
না আছে রবিবার, না হোলি,
না দূর্গাপূজা,না দীপাবলী,
না আছে রাখি, না ভাইফোঁটা।
আমার ভাইয়ের সংসার টা অনেক বড়,
এই ধরো পুরা দেশ,পুরাটা পৃথিবী!
এতোবড় মন নিয়েও ভাই আমার
ছোট্ট কাপড়ের ঘরটায় 
আকাশ ছাদের তলায়।
তবু আমার আত্মীয়রা পাথরাঘাতে
রক্তাক্ত করে ওদের বার বার,
জানিনা কি দোষে!
ঐ খুনি কাঁটাতার, প্রতিদিন
আমার ভাইয়ের যমদুয়ারে ফুল বিছায়।
আজ ভাইফোঁটার দিন ।
ধান,দূর্ব্বা, পুষ্প, অর্ঘ আর
ভেজা চোখে এই বোনের কামনা,
এই রাক্ষসী কাঁটাতার নির্বংশ হৌক ।
আর বিশ্বব্যাপী আমার ভাই'রা
মেতে উঠুক হোলি, দীপাবলী, দূর্গাপূজা,রাখী,আর এই ভাইফোঁটাতে।

রঙিন ভাবনা


                           ✍️সমীরন পাল 

রঙিন স্বপ্ন রঙ মেখেছে আরো,
দিন গুনেছে প্রতিক্ষাতে কারো।
এঁকেছে যে সাত রঙের আলপনা,
মন কেমনে সহশ্র কল্পনা।
লাল পলাশে পূর্ণ বৃক্ষ শাখা,
সবটা আবির তোমার জন্য রাখা। 
সাদা কালো নিত্য দিনের খেলা,
চলছে জীবন নিয়ম মাফিক ভেলা।
কাটবে নাকি এমন করেই দিন?
হব নাকি ভাবনাতে বিলীন।
সঙ্গোপনে বন্ধু এসো একা,
সবটা আবির তোমার জন্য রাখা। 
আতর ঢালা সুগন্ধি সুবাসে,
বাসন্তের ঐ মলয়া পরশে।
প্রণয় সৌধ গড়ব হৃদয় জুড়ে,
বিকেল বেলার পরন্ত রোদ্দুরে।
রঙ মাখানো স্বপ্ন চোখে দেখা,
সবটা আবির তোমার জন্য রাখা।

রঙিন ভাবনা


                           ✍️সমীরন পাল 

রঙিন স্বপ্ন রঙ মেখেছে আরো,
দিন গুনেছে প্রতিক্ষাতে কারো।
এঁকেছে যে সাত রঙের আলপনা,
মন কেমনে সহশ্র কল্পনা।
লাল পলাশে পূর্ণ বৃক্ষ শাখা,
সবটা আবির তোমার জন্য রাখা। 
সাদা কালো নিত্য দিনের খেলা,
চলছে জীবন নিয়ম মাফিক ভেলা।
কাটবে নাকি এমন করেই দিন?
হব নাকি ভাবনাতে বিলীন।
সঙ্গোপনে বন্ধু এসো একা,
সবটা আবির তোমার জন্য রাখা। 
আতর ঢালা সুগন্ধি সুবাসে,
বাসন্তের ঐ মলয়া পরশে।
প্রণয় সৌধ গড়ব হৃদয় জুড়ে,
বিকেল বেলার পরন্ত রোদ্দুরে।
রঙ মাখানো স্বপ্ন চোখে দেখা,
সবটা আবির তোমার জন্য রাখা।

নতুন হোলি



              ✍️ সুমিতা স্মৃতি

চল এবারের হোলিটা একটু  অন্যরকম ভাবে মানাই।
অর্থের অভাবে যাদের খাবার জোটে না, 
তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিয়ে গালভরা হাসি ফোটাই।
সীমান্তে যারা প্রতিনিয়ত আমাদের জন্য লড়াই করে চলছে, 
তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। 
যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছায়, 
তাদের প্রতি একটু ভালোবাসা দেখাই। 
যে ডাক্তাররা আমাদের জন্য নিজেদের আনন্দ ভুলে যায়, 
এবার হোলিতে  তাদের মুখে একটু হাসি ফোটাই। 
যে কৃষকরা দিনের পর দিন পরিশ্রম করে ফসল ফলায়, 
তাদের কষ্টের দাম দিতে শিখি। 
সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিই। 
চল না এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই। 
আবিরের রঙে শরীর রঙিন না করে, 
মানসিকতার পরিবর্তনের  কাজে লেগে যাই। 
চল এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই।

নতুন হোলি



              ✍️ সুমিতা স্মৃতি

চল এবারের হোলিটা একটু  অন্যরকম ভাবে মানাই।
অর্থের অভাবে যাদের খাবার জোটে না, 
তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিয়ে গালভরা হাসি ফোটাই।
সীমান্তে যারা প্রতিনিয়ত আমাদের জন্য লড়াই করে চলছে, 
তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। 
যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছায়, 
তাদের প্রতি একটু ভালোবাসা দেখাই। 
যে ডাক্তাররা আমাদের জন্য নিজেদের আনন্দ ভুলে যায়, 
এবার হোলিতে  তাদের মুখে একটু হাসি ফোটাই। 
যে কৃষকরা দিনের পর দিন পরিশ্রম করে ফসল ফলায়, 
তাদের কষ্টের দাম দিতে শিখি। 
সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিই। 
চল না এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই। 
আবিরের রঙে শরীর রঙিন না করে, 
মানসিকতার পরিবর্তনের  কাজে লেগে যাই। 
চল এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই।

জাগো যৌবন


                             ✍️ শ্রীকৃষ্ণ অধিকারী
জাগো বীর। 
মন মন্দির তব উন্মুক্ত নীর।
নব যৌবন প্লাবনে ভাষাও ঝঞ্জা,দরিত্রী করো শান্ত।
প্রবল ঝড়ে উড়াও সব গোলকের সব বিভ্রান্ত।
জগো বীর।
ইসপাত হেন স্থিরধির। 
জগৎ পিতার সন্তানের দুখ করো অবধান।
সমস্ত নিয়ম ভাংগী চল চপলা চমকে চমকি ঠমকি
গিরি দুর্গম করো খান খান। 
জাগো বীর।
চির উচ্চ তব শির।
সহস্র বাসুকী গর্জে যেন, ভীম শব্দ তায়।
গভির ধরনি গর্ভে গাঢ়,
বন্ধিয়া পৈঢ় তব বিশববেদাত্রির নীলাভ ধবজ কায়।
ভীবিষিকা ছড়াও তুমি বিভীষন রনে।
ছাড়াইয়া গ্রহতারা, সর্বশক্তিমানকে   করি সর্বহারা
শান্ত হবে এিমন্ডল বিজয়াপনে।
তব ললাটে হাসে ত্রিকাল ভৈরব
মধুচন্দ্রিমার অরুন হাস।
উন্মুক্ত ঘনবাদল কেশে, অরন্যের নিস্পন্দন চষে
শ্যাম রুপ মাধুরি কর বর্ষন। 
যোগী যেন যোগ করে লভিতে যোগীরাজে
যোগীরে দাও দেখা তুমি অপরুপ সাজে।
জাগো বীর।
তুমি চির যৌবন, শাশন ত্রাসন ভেদি উষ্ণ অধির।
গীরি হিমাদ্রী লংগীয়া, গগন মন্ডল ছেদিয়া 
নক্ষএেরে  মালা করি,
চন্দ্র, সূর্যরে করিবে আলোর তরি।
এতে নাহি ক্ষান্ত।
খোদার আসন টলাইয়া, উন্মাদ নটবরে
তানুম-তা-না তান ধরে
কাচা সরাপরে রাখিবে ভারসাম্য।
তখই তুমি হবে অনন্য।
লুটিয়া গুপ্ত ভান্ড, করিয়া লন্ড ভন্ড
বিলাইবে আর্তপরে।
তদপরে নিভিবে আশা, ঘন কুয়াশা ছাড়িবে নিজ রথ।
থামায়ে বিজয় রথে,ফিরায়ে যম পথে
তবে শোষক বুঝিবে শোষন।
জাগো বীর।
চির উন্নত তব শির।
যবে থামিবে উৎপীড়িতের ক্রদন, বিদ্রহী রন ক্লান্ত 
তুমি সে দিন হবে শান্ত। 
ভোলক,গোলক,দোলক চাওনি
যবে যাবে শোক- তাপ -হানাহানি
তবেই সেদিন তুমি বিজয়ী,চির বিদ্রহী,চির যৌবন।
ঘন যামীনি পরে উষাক্ষনে উদয়ী
নব তপোধন।

জাগো যৌবন


                             ✍️ শ্রীকৃষ্ণ অধিকারী
জাগো বীর। 
মন মন্দির তব উন্মুক্ত নীর।
নব যৌবন প্লাবনে ভাষাও ঝঞ্জা,দরিত্রী করো শান্ত।
প্রবল ঝড়ে উড়াও সব গোলকের সব বিভ্রান্ত।
জগো বীর।
ইসপাত হেন স্থিরধির। 
জগৎ পিতার সন্তানের দুখ করো অবধান।
সমস্ত নিয়ম ভাংগী চল চপলা চমকে চমকি ঠমকি
গিরি দুর্গম করো খান খান। 
জাগো বীর।
চির উচ্চ তব শির।
সহস্র বাসুকী গর্জে যেন, ভীম শব্দ তায়।
গভির ধরনি গর্ভে গাঢ়,
বন্ধিয়া পৈঢ় তব বিশববেদাত্রির নীলাভ ধবজ কায়।
ভীবিষিকা ছড়াও তুমি বিভীষন রনে।
ছাড়াইয়া গ্রহতারা, সর্বশক্তিমানকে   করি সর্বহারা
শান্ত হবে এিমন্ডল বিজয়াপনে।
তব ললাটে হাসে ত্রিকাল ভৈরব
মধুচন্দ্রিমার অরুন হাস।
উন্মুক্ত ঘনবাদল কেশে, অরন্যের নিস্পন্দন চষে
শ্যাম রুপ মাধুরি কর বর্ষন। 
যোগী যেন যোগ করে লভিতে যোগীরাজে
যোগীরে দাও দেখা তুমি অপরুপ সাজে।
জাগো বীর।
তুমি চির যৌবন, শাশন ত্রাসন ভেদি উষ্ণ অধির।
গীরি হিমাদ্রী লংগীয়া, গগন মন্ডল ছেদিয়া 
নক্ষএেরে  মালা করি,
চন্দ্র, সূর্যরে করিবে আলোর তরি।
এতে নাহি ক্ষান্ত।
খোদার আসন টলাইয়া, উন্মাদ নটবরে
তানুম-তা-না তান ধরে
কাচা সরাপরে রাখিবে ভারসাম্য।
তখই তুমি হবে অনন্য।
লুটিয়া গুপ্ত ভান্ড, করিয়া লন্ড ভন্ড
বিলাইবে আর্তপরে।
তদপরে নিভিবে আশা, ঘন কুয়াশা ছাড়িবে নিজ রথ।
থামায়ে বিজয় রথে,ফিরায়ে যম পথে
তবে শোষক বুঝিবে শোষন।
জাগো বীর।
চির উন্নত তব শির।
যবে থামিবে উৎপীড়িতের ক্রদন, বিদ্রহী রন ক্লান্ত 
তুমি সে দিন হবে শান্ত। 
ভোলক,গোলক,দোলক চাওনি
যবে যাবে শোক- তাপ -হানাহানি
তবেই সেদিন তুমি বিজয়ী,চির বিদ্রহী,চির যৌবন।
ঘন যামীনি পরে উষাক্ষনে উদয়ী
নব তপোধন।

মা


                  ✍️ কৃষান নম:
 
ভূপিষ্ঠে এলাম যার কোলে করে
                      ডেকিছি তাকে মা বলে ।
খেলতাম তার কোলে,
                      ছোট ছিলাম বলে।
কী স্বপ্ন পেয়েছি অন্তরালে মাগো!
                    অসুক বিসুক হলে সঙ্গে সঙ্গে,
নিয়ে যেতে হাসপাতালে
          নিজের যত সব যন্ত্রণা নিয়ে বুকে নিয়ে। 
চোখে ছিল অসংখ্য অস্ত্রুধারা
                            মাগো তোমার?
প্রথম ছোঁয়াটি ভূলতে পারিনি,
                      সব সময় মাগো তোমার।
মা আমি যে তোমাকেই ভালোবাসি।

মা


                  ✍️ কৃষান নম:
 
ভূপিষ্ঠে এলাম যার কোলে করে
                      ডেকিছি তাকে মা বলে ।
খেলতাম তার কোলে,
                      ছোট ছিলাম বলে।
কী স্বপ্ন পেয়েছি অন্তরালে মাগো!
                    অসুক বিসুক হলে সঙ্গে সঙ্গে,
নিয়ে যেতে হাসপাতালে
          নিজের যত সব যন্ত্রণা নিয়ে বুকে নিয়ে। 
চোখে ছিল অসংখ্য অস্ত্রুধারা
                            মাগো তোমার?
প্রথম ছোঁয়াটি ভূলতে পারিনি,
                      সব সময় মাগো তোমার।
মা আমি যে তোমাকেই ভালোবাসি।

হোলি


              ✍️পিয়ালী দেব

বছর ঘুরে আসল হোলি ।
বসন্তের ডাকা সেই মিষ্ট স্বরে ।।
জাগল মনে হাজারো আশা রংগের স্বরুপে ।
আনন্দে রঙ্গিন হয় যে সখি ।।
সখাকে রাঙ্গাবে বলে।
সখা বলে সখী বাঁধিয়া রাখো ভাবনাগুলি মুক্ত করতে সে দিন ।।
যত্নে রেখো নিজেকে তুমি রাঙ্গাবো  তোমায় তাই।
মানবো না যে বারন, যতই করো না কেন বারণ ।।
অন্যদিকে, আইলো হোলি মাখবো রঙ্গ প্রাণপণে যে তাকে ।
যদি সে এবার বাড়ি আসে ।।
আশায় আশায় বছর ঘুরলো চোখের পলকে ।
সতেজ হলো সকল মন রঙ্গের আগমনে ।।
মাতলো সবাই দোলের দোলায় আনন্দ উল্লাসে।
মুক্তি পেল দুঃখ গুলো রঙ্গের ছাড়পত্রে।।

হোলি


              ✍️পিয়ালী দেব

বছর ঘুরে আসল হোলি ।
বসন্তের ডাকা সেই মিষ্ট স্বরে ।।
জাগল মনে হাজারো আশা রংগের স্বরুপে ।
আনন্দে রঙ্গিন হয় যে সখি ।।
সখাকে রাঙ্গাবে বলে।
সখা বলে সখী বাঁধিয়া রাখো ভাবনাগুলি মুক্ত করতে সে দিন ।।
যত্নে রেখো নিজেকে তুমি রাঙ্গাবো  তোমায় তাই।
মানবো না যে বারন, যতই করো না কেন বারণ ।।
অন্যদিকে, আইলো হোলি মাখবো রঙ্গ প্রাণপণে যে তাকে ।
যদি সে এবার বাড়ি আসে ।।
আশায় আশায় বছর ঘুরলো চোখের পলকে ।
সতেজ হলো সকল মন রঙ্গের আগমনে ।।
মাতলো সবাই দোলের দোলায় আনন্দ উল্লাসে।
মুক্তি পেল দুঃখ গুলো রঙ্গের ছাড়পত্রে।।

বসন্ত


            ✍️শিউলি দাস


আজ বসন্তে তুমি কোকিল হও 
আমি গোধূলির মাঠ
কুহু কূজনে মাতিয়ে দাও
রাঙা নদীর ঘাট 
আজ বসন্তে তুমি পাগল ছোরা
আর আমি? 
আমি এক মুঠো বালি,
শিথিল গায়ে তোমার পায়ে
নিজেকে কেবলই ঢালি।
আজ বসন্তে তুমি দোল হও
আর আমি হব আবির ,
তোমার গায়ে ঝরে পড়বো
প্রেম ছড়াবো গভীর ।
আজ বসন্তে তুমি রংধনু 
আমি একরাশ মেঘ 
ছুয়ে যাবো আলতো করে 
ছড়াবো রংএর আবেগ।
তবে তাই হোক বেশ।

বসন্ত


            ✍️শিউলি দাস


আজ বসন্তে তুমি কোকিল হও 
আমি গোধূলির মাঠ
কুহু কূজনে মাতিয়ে দাও
রাঙা নদীর ঘাট 
আজ বসন্তে তুমি পাগল ছোরা
আর আমি? 
আমি এক মুঠো বালি,
শিথিল গায়ে তোমার পায়ে
নিজেকে কেবলই ঢালি।
আজ বসন্তে তুমি দোল হও
আর আমি হব আবির ,
তোমার গায়ে ঝরে পড়বো
প্রেম ছড়াবো গভীর ।
আজ বসন্তে তুমি রংধনু 
আমি একরাশ মেঘ 
ছুয়ে যাবো আলতো করে 
ছড়াবো রংএর আবেগ।
তবে তাই হোক বেশ।

হোলি


                   ✍️জয়তী দেবনাথ

ভোরের আলোয় উঠছে ফুটে 
                           নতুন নতুন রং।
হোলির রঙে মেতে আজি
                          সাজবে সবাই সং।।
ডাকছে কোকিল ভোরবেলাতে,
                          ভেঙে গেল ঘুম ।
প্রজাপতির পাখায় আজি
                             লাগলো হোলির ধুম।।
প্রকৃতিতে লাগলো হোলি ,
                             উড়ছে যে আবীর ।
আকাশ বাতাস বিমোহিত 
                              রঙিন যে আজ নীর।।
সাগরেতে হোলির খেয়া 
                             তুলেছে আজ পাল।
হোলির রঙে লজ্জা পেয়ে
                            হচ্ছে সবাই লাল।।
লাল, নীল,হলুদ রঙে 
                             উঠছে সবাই মেতে ।
হরেক রঙের ফুলের মালায়
                             থাকে হোলি গেঁথে ।।
মোর জীবনের সব রং দিলাম
                              ঈশ্বর তোমার পায়।
তোমার চরণের রঙের কোণে
                                একটু দিয়ো ঠাঁয় ।।
এই জীবনের সবটুকু রং 
                                 তোমার উপহার ।
রঙের রাজা , তোমারই তো 
                                    হোলির অহংকার ।।
রঙের দিনে তোমার কাছে 
                                    চাইছি দু-হাত মেলে।
যার জীবনে নেই কোনো রং,
                                     একটু রং দাও ঢেলে।।
রঙের রাজা , তোমায় আজি
                                      সুধাই বারবার ।
দাও না কেন তারে রং ,
                                     যার বড়ো দরকার !!

হোলি


                   ✍️জয়তী দেবনাথ

ভোরের আলোয় উঠছে ফুটে 
                           নতুন নতুন রং।
হোলির রঙে মেতে আজি
                          সাজবে সবাই সং।।
ডাকছে কোকিল ভোরবেলাতে,
                          ভেঙে গেল ঘুম ।
প্রজাপতির পাখায় আজি
                             লাগলো হোলির ধুম।।
প্রকৃতিতে লাগলো হোলি ,
                             উড়ছে যে আবীর ।
আকাশ বাতাস বিমোহিত 
                              রঙিন যে আজ নীর।।
সাগরেতে হোলির খেয়া 
                             তুলেছে আজ পাল।
হোলির রঙে লজ্জা পেয়ে
                            হচ্ছে সবাই লাল।।
লাল, নীল,হলুদ রঙে 
                             উঠছে সবাই মেতে ।
হরেক রঙের ফুলের মালায়
                             থাকে হোলি গেঁথে ।।
মোর জীবনের সব রং দিলাম
                              ঈশ্বর তোমার পায়।
তোমার চরণের রঙের কোণে
                                একটু দিয়ো ঠাঁয় ।।
এই জীবনের সবটুকু রং 
                                 তোমার উপহার ।
রঙের রাজা , তোমারই তো 
                                    হোলির অহংকার ।।
রঙের দিনে তোমার কাছে 
                                    চাইছি দু-হাত মেলে।
যার জীবনে নেই কোনো রং,
                                     একটু রং দাও ঢেলে।।
রঙের রাজা , তোমায় আজি
                                      সুধাই বারবার ।
দাও না কেন তারে রং ,
                                     যার বড়ো দরকার !!

এসেছে বসন্ত


            ✍️অঙ্কিতা বর্ধন 

ওঠো গো ওঠো,
আজি বসন্ত এসেছে।
তাকাই যে দিক-পানে,
জুড়ায় শরীর, জুড়াই  মন,
এক আপন আনন্দে।
বুঝি গো আজি বসন্ত এসেছে।
চারো দিকে বহিতেছে স্নিগ্ধ হাওয়া।
ফুটিতেছে কাননে কত শত ফুল।
প্রজাপতি ভ্রমর যেন আত্মহারা,
ঘুরিয়ে বেড়াচ্ছে  চারিকুল।

গাছে গাছে মেলিতেছে,
নতুন কুঁড়ি।
যেন স্বর্গ হতে নেমেছে,
কোন এক স্বর্গ পরি।
বাসন্তীর আগমনী শুধু এই মন,
সময়ের প্রহর গুনে শুধু প্রতিক্ষন।
কোকিলের কুহু কুহু বলে যাই,
বসন্ত এসেছে গো,
তোরা সব হোলির রং গায়ে মেখে যা।

এসেছে বসন্ত


            ✍️অঙ্কিতা বর্ধন 

ওঠো গো ওঠো,
আজি বসন্ত এসেছে।
তাকাই যে দিক-পানে,
জুড়ায় শরীর, জুড়াই  মন,
এক আপন আনন্দে।
বুঝি গো আজি বসন্ত এসেছে।
চারো দিকে বহিতেছে স্নিগ্ধ হাওয়া।
ফুটিতেছে কাননে কত শত ফুল।
প্রজাপতি ভ্রমর যেন আত্মহারা,
ঘুরিয়ে বেড়াচ্ছে  চারিকুল।

গাছে গাছে মেলিতেছে,
নতুন কুঁড়ি।
যেন স্বর্গ হতে নেমেছে,
কোন এক স্বর্গ পরি।
বাসন্তীর আগমনী শুধু এই মন,
সময়ের প্রহর গুনে শুধু প্রতিক্ষন।
কোকিলের কুহু কুহু বলে যাই,
বসন্ত এসেছে গো,
তোরা সব হোলির রং গায়ে মেখে যা।