সস্তার প্রেম বুকে,নির্বাক হাঁ করা চোখ ,
চোরা স্রোতে ঘুটঘুটে অন্ধকার ।
অন্তিম প্রশ্রয়ে ভূবন, সময়ের স্বরলিপি ;
বারাঙ্গনা ,মজারুল অহল্যার মুক্তি।।
সেজন্য দিয়ে সাজাতে ব্যস্ত অবয়ব,
ডাষ্টবিনের পাশে নেশারু ফাঁদ ।
বর্ষার মেঘ আঁধার কিনে নেয়;
কষ্টগুলো মনের কোনটাই চাপা থাকে।।
দোষারোপে অভাবে স্বভাবে চুমুক দিয়ে থাকি ,
ছারখার হয়ে যায় কান্নায় গভীর রাতে ।
কালো আবরণে ঢাকা দেয় সান্তনা;
তৃষ্ণায় অমানিশা হয়ে থাকে পরম্পরা ।।
বকুল সজ্জিত মালায় সুন্দর সাজ দিলে,
দৃপ্ত যুদ্ধের বিলাল রাঙা অভিশাপ ।
নিদ্রাহীন কায়া এক জীবনে নয় শেষ ;
গোপনে সাজিয়ে রাখা লুকানো ধোঁয়াশা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন