সাহিত্য সম্রাট, বাঙ্গালীর গৌরব ধন
সাহিত্য আকাশের এক উজ্জ্বল ভাস্কর যেমন।
সত্য শিব সুন্দর ছিল সম্রাটের লেখার আদর্শ
বিশিষ্ট সাহিত্য রচয়িতা উনিশ শতকের মতাদর্শ।
তোমার প্রতিভায় বাংলা ভাষা,
সাহিত্যের ডালি ভরে উঠলো।
তোমার দেশ মাতৃকার গৌরব গাথায়
বিপ্লবীরা গর্জে উঠলো।
তোমার লেখনীতে ছিলো স্বাধীনতার লড়াইয়ের মূল মন্ত্র
আনন্দ মঠের বন্দেমাতরম ভারতবাসীর কাছে হয়ে উঠলো বীজমন্ত্র।
সাহিত্যিক, ওপন্যাসিক তার চেয়ে বড় তুমি সাহসী বীর অম্লান
বাঙ্গালী মনের গভীরে চিরকালের সম্রাট তুমি
বাংলা মায়ের সন্তান।
আবার তোমার পুনর্জন্ম হোক বঙ্কিম
এই বাংলার বুকে
আজ তোমার জন্মতিথিতে প্রনমি সম্রাট তোমায় নতমস্তকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন