হৃদয় দহন

   ✍️সাধন নমঃ

আজ মধু শশির সুধা কিরণ নয়,
আজ ঘোর রজনী।
ক্লান্ত প্রহরী পথের ধারে ঘুমায় নি
জেগে আছে সহস্র রাত্রী।।

আজ বৃন্দাবনের দোল উৎসব নয়
যেন বজ্রে ঝরা রক্ত।
পথের মোরে আজ মহাপ্রভুর বাণী নেই
হারিয়েছে চৈতন্যভক্ত।।

আজ যেন কুয়াশায় ঢাকা মাঠের প্রান্তে
প্রেয়সীর সিক্ত আঁচল নয়।
পাথরে -লৌহে আঘাত করিয়া
মানব মনের ক্ষয়।।

আজ আর রবি গুরুর প্রেমাকাঙ্খী কলম নয়
রক্তে লেখা অগ্নিবানী।
হারিয়েছে হৃদয়ের মধুময় বকুলগুচ্ছ
আছে সুকান্তের কলমখানি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন