নারী দিবস

   ✍️অন্কিতা বর্ধন

নারী দিবস ,কিসের নারী দিবস, কেন নারী দিবস?

আমি কি সুরক্ষিত আজও ধর্ষণের হাত থেকে?

সেই অবুঝ শিশুটিও যেন রেহাই পায়না ,সেই পিপাসুদের হাত থেকে ।

লজ্জা হয় ,নারী দিবস মানাতে।
যে দেশে আজও অত্যাচারিত হাজারো নারী শুধুমাত্র পনের জন্য,
প্রতিনিয়ত বেড়েই চলছে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটি,
 যেন সেই ছোট্ট ফুলের কলিটিকে গোড়া থেকে মুচড়ে ছিঁড়ে ফেলে দেয় ,
আর বলে এই পৃথিবীতে আসার তোমার কোন অধিকার নেই ,
কারণ তুমি নারী।
সেই দেশে কিসের নারী দিবস?
যে দেশে হয় বাল্যবিবাহ থেকে শুরু করে গৃহবধূ হত্যা।
সমাজ আজকাল বলে, আজকের যুগের মেয়েরা খুব মর্ডান,
বারো হাতের শাড়ির বদলে পড়ে জিন্স,
গভীর রাতে বাড়ি ফিরে ,
নাইট ক্লাবে পার্টি করে ,
আবার অভিযোগ তুলে ধর্ষণের।
তাহলে বলি -পরিয়ে দাও সে অবুঝ শিশুটিকে শাড়ি।
গভীর রাতে সেই শিশুটিও কি নাইট ক্লাবে পার্টি করে? 
বুক ফেটে কান্না আসে ,
এত কি লালসা  , যা রক্ষা পায়নি অবুঝ দেহটিও।
হে মানবতা ,তুমি কেন চুপ?
হে মানবতা ,তোমার মানব অশ্র কোথায়?
পায়ের তলায় পিসিয়ে মার  সেই পিসাচরদের,
সেই রাক্ষস রুপি মানবদের,
 যার চোখে অবুঝ মনও উদ্ধার নেই।
পিসিয়ে মারো সেই জনম জনমের ভিখারিদের,
যারা পণের আদায়ে অত্যাচারিত করে হাজারো নারীদের।
পিষে মারো এই খুনিদের, যারা পৃথিবীতে আসতে না আসতে শেষ করে দেয়  ,
সেই ফুটফুটে প্রাণ টিকে।

হে নারী, ঝাঁপিয়ে পড়ো প্রতিশোধের আগুনে‌।
সেই পাপীদের রক্ত পান করে তুমি তোমার ক্ষুধা মেটাও।
সেই খুনিদের ধ্বংস করে ফেলো এই জগৎ সংসার থেকে।
হে নারী তুমি জাগো,
সেই দিন হবে তোমার নারী
 দিবস ,
যেদিন তুমি তোমার পাপীদের পায়ের তলায় পিষে মারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন