🖋অন্তরা ভট্ট
তুমি সেই দূরন্ত কাল বৈশাখী ঝড়ের পাতা
গতি হীন দিক বেদিক বেড়াও উড়িয়া।
চাই যে আমার ঝুল বারান্দায় ঝোলানো সেই লতা
পরবে আমার মুখের পরে আলতো ছোঁবে তথা।
ঝুলবে যখন হালকা হাওয়ায়,দেখবে তবে চেয়ে।
মৃদু হাসি দিচ্ছে যেন শিশু ভালোবেসে।
আহ্লাদী মনে যে আমার করছে উচাটন
কেমন করে রাখবো ধরে কাছে সারাক্ষণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন