অমানুষ

🖋 বিজয়া শর্মা

দেখতে মানুষ হলেও, 
ভেতরটা পশুর থেকেও জঘন্য।
সমাজের সঙ্গে চললেও,
মনটা সম্পূর্ণই অরন্য।
লোকের ভালো শুনতে পারে না,
পরনিন্দা না করে চলতে পারে না।
দেখতে মানুষ হলেও আসলে সে অমানুষ,
চরিত্রের কারনে হতে পারেনি ভালো মানুষ।
আজ এ  ভালো তো কাল ও ভালো,
সবকিছুতেই কেবল খোঁজে নিজের ভালো।
আজও শিক্ষিত সমাজে রয়েছে বহু অশিক্ষিত,
এদের ফাঁদে পড়ে শিক্ষিতরাও হচ্ছে অশিক্ষিত।
সকলেই নিজের ভালো বুঝে,
অমানুষরাই কেবল অন্যের দোষ খুঁজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন