🖋 সুজাতা পাল
তোমায় বিশ্বাস করে
ওদের ভুল প্রতিপন্ন করতে চেয়েছিলাম,
যে তুমি আমায় তোমার জগতে টেনেছিলে
আমার সাদামাটা জীবন শৈলী, জাগতিক লিপ্সায় অনীহা
এইসবের ভিত্তিতে, আর আমি ও আমার সবটা
সত্তা দিয়ে তোমাতে সমর্পণ করেছিলাম নিজেকে।
কিন্তু তুমি তো আর দেবতা নও
তুমি যে রক্ত মাংসের গড়া একজন মানুষ
যে যে কোন মুহূর্তে পাল্টে যেতে পারে
তা ছিল আমার ধারণাতীত।
তবে এই শেষ চিঠিতে জানিয়ে রাখি তোমায়
পূর্ণিমার চাঁদ, দখিনা বাতাস আর ভ্রমরের গুঞ্জনকে সাক্ষী রেখে
যে একদিন তুমি আমার কাছেই আসবে ফিরে
হয়তো চলে যাবো আমি অনেকটা দূরে।
তবু তুমি থেকো ভালো
বেলা শেষে যদি আসো
শূন্য হাতে ফিরতে পারো
কিন্তু অনুতাপের দহনে দগ্ধ হবে হৃদয় যে একটি বার হলেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন