🖋সীমা দাস
আজও সে উপরে পৌঁছানোর,
সেই সিঁড়িটিতে দাঁড়িয়ে।
প্রচণ্ড ভিড়ের উঠানামা ,
কিন্তু সে সটান দাঁড়িয়ে।
একটুখানি হালকা বাতাস,
তাকে প্রতিবার ধাক্কা দিয়ে যায়।
আজও সে ,
সটান দাঁড়িয়ে।
আবার একটু একটু করে,
সে কয়েক ধাপ এগিয়ে যায়।
হঠাৎ করে তার পায়ের পাতায়,
একটা সূক্ষ্ম কাঁটা ফোঁটে।
ওইটুকু সময়ের অনুভূতিতে,
সে তখন থরথর করে কাঁপে।
সিঁড়টিও ধর ধর করে নড়ে ওঠে,
ছিটকানো রক্তে গা ভাসায়।
মুহূর্ত কয়েক পরেই তার মনে হলো,
সর্বশেষ সিঁড়িটি শুধুমাত্র তার অপেক্ষায়।
সেই ভাবনায় স্থির হয়ে,
তার আবার উপরে উঠতে থাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন