🖋গৌর গোপাল পাল
চৈত্র গিয়ে বোশেখ এলো
নতুন খাতার গান!
বাংলা নতুন বছর পেলো
পেল নতুন প্রাণ!!
পয়লা বোশেখ নতুন খাতা
গণেশ পুজোর ধুম!
সব পথিকের মাথায় ছাতা
গরমে নাই ঘুম!!
বোশেখে হয় নতুন করে
পথটি চলা শুরু !
বোশেখে মানে সবার ঘরে
এখন কবিগুরু!!
প্রতি বছর বোশেখ মাসে
দেখি বিকাল বেলা!
কাল বোশেখী নিয়ে আসে
ঝড় বৃষ্টির খেলা!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন