🖋মিঠু মল্লিক বৈদ্য
সেদিন প্রথম
দেখেছিলাম তোমার
মায়া ভরা হাসির ঝলক।
স্নেহার্দ্র চোখে অসীম অনুভূতি
ক্ষণিকেই হারিয়ে ছিলাম
ভালোবাসার সিন্ধু মাঝে।
তুমি আমার কল্পনার সেই দীক্ষক
যাঁর মিষ্টি হাসি,তৃপ্ত চাহনী,
সুললিত বলনে অমোঘ নেশা।
শান্ত কথামালায় তেজোদীপ্ত বিশ্লেষন
প্রথম দেখাতেই প্রেমে পরেছিলাম তোমার,
এই প্রেম গুরু আর অধ্যেতার।
ইচ্ছে ছিল জড়িয়ে ধরি,
তোমার সুবিশাল আঁচলা তলে
আঁকড়ে রাখি নিজেরে।
পৃথিবীর যত নৈরাশ্যতা
ভুলে যাই মায়াবী ছায়াতলে।
চরণতলে ঠেকাই মাথা
তোমার উজারিত ভালোবাসায়
নিখাদ আশীর্বাদে সুগম করি পথচলা।
যেদিন প্রথম দেখেছিলাম তোমায়
সেদিন থেকেই প্রেমে পরেছিলাম তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন