শীতের_আমেজ

            
                         ✍️পূজা 

তিনদিন বাদে ফিরবো আবার সেই শহরে

শীতের সুরসুরি সারা শরীরে।

এবার বাড়ির গাঁদা ফুলের গাছগুলোকে 
ফেলে যাবো,
ফেলে যাবো ওই  কাঁচা জলপাই,

সবে মাত্র ধানের প্রথম শিষটা উঁকি দিলো
তাকেও ফেলে যাবো,
অগ্রাহয়নের নবান্নটা আর দেখা হলো না,

গাঁয়ের জাফর আলী খেজুর গাছটায়
 মাটির কলসী বসানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে, 

মরা গাঙটার কূলে যে আখ বাগান সেগুলোও বেরে উঠছে,
বাধা কপি তার প্রথম সূর্য মাখামাখিতে নাজেহাল,
ফুলকপি তেমনটা উঠতে পারছে না,

ফেলে যাবো টাক্টারের ওই গমগম আওয়াজ

আর পরন্ত বিকেলের পাখীদের ঘরে ফেরার গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন