আমার ভাষা

✒️ দীপক রঞ্জন কর

ভাব প্রকাশ্ করার মাধ্যম- যাকে বলি ভাষা ,
আবেগ মেশানো মন্ত্র যে কেবল-ই মাতৃভাষা।

যে ভাষাতে মিটে যায় মনের আশা পিপাসা 
আমার প্রাণের গর্ব আমার-ই বাংলা ভাষা।

হৃদয় ছুঁয়ে যাওয়া যেমন ভক্তি ভালোবাসা
সহজ কথা বিনিময় একমাত্র মায়ের ভাষা। 

মাতৃভাষা মায়ের বুলি মনের আদান-প্রদানে 
বাংলার বাদ্য ঢাক ঢোল উৎসব পূজা পার্বণে।

এ ভাষা বলতে সহজ শুনতে বড়ই সুমধুর,
বাংলা ভাষাতেই পাই কেবল অনুভূতির সুর।

কবির ভাষায় এ মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান,
ভাষার রক্ষায় শহীদ সংগ্রামীর তাজা প্রাণ ।

শিলচরের বরাকের 'উনিশে মে' এর বলিদান
ভাষার প্রতি ভালবাসা, ইতিহাস রাখে প্রমাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন